Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ঠিকাদারী লাইসেন্স নিবন্ধন

Facebook
Twitter
LinkedIn

আইন ও বিধির বাধ্যবাধকতাঃ

‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (Rule), ২০০৮’ এর বিধি ৪৯ অনুযায়ী দরপত্রে অংশগ্রহনে ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দরপত্রে অংশগ্রহনের জন্য প্রয়োজনীয় পেশাগত সক্ষমতা থাকতে হবে। সে অনুযায়ী দরপত্রদাতা বা আবেদনকারীকে বাংলাদেশ, বা যে দেশের নাগরিক সেই দেশের সংশ্লিষ্ট প্রচলিত আইনের শর্ত মোতাবেক কোন পেশাগত বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিবন্ধিত হতে হবে।

ঠিকাদারী লাইসেন্স নিবন্ধনঃ

বৈধভাবে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসা নিবন্ধণ করাটা গুরুত্বপূর্ণ। সরকার প্রদত্ত সুযোগ সুবিধাগুলো পেতে হলে রেজিষ্ট্রেশন এর প্রয়োজন হয়। একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার পূর্বে প্রথমেই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিকানা গঠনতন্ত্র নির্ধারণ করতে হবে । বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান প্রচলিত আছে

১. এক মালিকানা/ব্যাক্তি মালিকানা প্রতিষ্ঠান
২. অংশীদারী প্রতিষ্ঠান
৩. যৌথমূলধনী প্রতিষ্ঠান (প্রাইভেট লিমিটেড কোম্পানী/পাবলিক লিমিটেড কোম্পানী)

কোথায় নিবন্ধন করবেন ?

নিম্নলিখিত অফিস থেকে সাধারণত ট্রেড লাইসেন্স ফরম সংগ্রহ করা যায়ঃ

– ইউনিয়ন পরিষদ
– পৌরসভা
– জেলা পরিষদ
– সিটি করপোরেশন

নিবন্ধন প্রক্রিয়াঃ

আপনার প্রতিষ্ঠান সিটি করপোরেশন এর ক্ষেত্রে যে জোন এর অর্ন্তভূক্ত, ঐ জোনাল অফিস থেকে আর ইউনিয়ন বা পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস হতে নির্দিষ্ট ফরম সংগ্রহ করতে হবে। ফরম এর মূল্য ১০ টাকা। এক্ষেত্রে ব্যবসা এর প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন অঙ্কের ফি প্রযোজ্য। আবেদন পত্রের সাথে ৩ কপি ছবি, ভাড়ার চুক্তি পত্র ও ভাড়ার রশিদ, কর পরিশোধের রশিদ সহ কর কর্মকর্তার বরাবর আবেদন করতে হয়। লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে Memorandam এর কপি দাখিল করতে হয়। অতঃপর প্রয়োজনীয় যাচাই-বাছাই এর ভিত্তিতে মূল ট্রেড লাইসেন্স বই সংগ্রহ করা যাবে।

নমুনা ফরম দেখতে ক্লিক করুন

নিবন্ধন ফি এর পরিমান জানতে ক্লিক করুন ।

লাইসেন্স নবায়ন:

লাইসেন্স নবায়ন একটি নিয়মিত প্রক্রিয়া। ট্রেড লাইসেন্স এর সাথে নবায়নের চালান বই থাকে। নির্ধারিত ব্যাংকে প্রয়োজনীয় ফি জমা প্রদানের মাধ্যমে বৎসর ভিত্তিক নবায়ন করা যায়।

e-GP তে রেজিষ্ট্রেশনঃ

বিস্তারিত জানার জন্য ক্লিক করুণ

5 thoughts on “ঠিকাদারী লাইসেন্স নিবন্ধন”

  1. I’m extremely impressed together with your writing abilities as smartly as with the structure to your
    blog. Is that this a paid theme or did you modify it your
    self? Anyway stay up the excellent high quality writing, it is rare to look a great weblog like this one these days..

    My blog post :: we just did shirt

  2. Avatar
    মোঃ আপেল সরকার

    আমি বার্জার কার্ড রির্চাচ করার জন্য রেজিষ্ট্রেশন করব কি ভাবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

Magazine

IT Hardware ক্রয় নিয়ে “Force Majeure” বিতর্ক

বিশ্বব্যাপী IT hardware procurement বর্তমানে একটি অস্বাভাবিক চ্যালেঞ্জের মুখোমুখি। সাম্প্রতিক সময়ে ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এবং স্টোরেজ ডিভাইসের মতো প্রযুক্তি পণ্যের

Read More »
ক্রয়কারি ফোরাম

ইউনিয়ন পরিষদে এখনও চালু হয়নি ই-জিপি

স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে কীভাবে ? বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ (Union

Read More »
সমসাময়িক

১ম সংসদ অধিবেশনঃ সরকারি ক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ

আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের

Read More »
প্রকিউরমেন্ট বিডি news

বিপিপিএ’র সিদ্ধান্তঃ Individual Consultant দের ই-জিপিতে রেজিস্ট্রেশন ফি লাগবে না

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার অনলাইন প্ল্যাটফর্ম Electronic Government Procurement (e-GP)-এ ব্যক্তি পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি বাতিল করা হয়েছে।

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top