Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সরকারি ক্রয় বিষয়ে সিটিজেন পোর্টাল চালু

Facebook
Twitter
LinkedIn

সরকারি ক্রয় সংক্রান্ত নানা তথ্য নাগরিকদের জানাতে ‘সরকারি ক্রয় বাতায়ন’ (https://citizen.cptu.gov.bd/) নামে সিটিজেন পোর্টাল চালু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। সরকারি ক্রয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবে এই পোর্টালটি চালু করা হয়েছে। এর মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত তথ্যপ্রাপ্তির সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন

সরকারি ক্রয় বাতায়ন থেকে সহজেই সারাদেশের পণ্য, কার্য ও সেবা ক্রয় সম্পর্কিত নানা তথ্য পাবেন নাগরিকরা। এমনকি নিজ এলাকার সরকারি ক্রয় সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন তারা। এছাড়া পোর্টালে থাকা ব্লগ ও সিপিটিইউর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকরা সরকারি ক্রয় বিষয়ে তাদের মতামত তুলে ধরতে পারেন। এর মাধ্যমে তারা সরকারি ক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত থাকতে পারবেন।সরকারের নীতি নির্ধারক, ক্রয়কারী সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞ, গবেষকরাও সরকারি ক্রয় বাতায়ন থেকে বিভিন্ন তথ্য ডাউনলোড করে তা বিশ্লেষণ করতে পারবেন।

সরকারের নীতি নির্ধারক, ক্রয়কারী সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞ, গবেষকরা সরকারি ক্রয় বাতায়ন থেকে ওপেন কন্ট্রাক্টিং ডাটা স্ট্যান্ডার্ড (ওসিডিএস) ডাটা JSON ফরম্যাটে ডাউনলোড করে তা বিশ্লেষণ করতে পারবেন।

সিটিজেন পোর্টালটি সিপিটিইউর ওয়েবসাইটের সাথে যুক্ত। পোর্টালের তথ্যগুলো সরাসরি আসছে সরকারের ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি সিস্টেম থেকে। এছাড়াও সরকারি বিভিন্ন সংস্থা, সরকারি ক্রয় বিষয়ক নাগরিক সম্পৃক্ততার প্লাটফরমসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে তা প্রকাশ করছে সিপিটিইউ।

বিশ্বব্যাংকের সহায়তায় ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডাইম্যাপ)’ এর আওতায় সিটিজেন পোর্টালটি চালু করা হয়েছে।পোর্টালটি তৈরি করেছে পরামর্শক প্রতিষ্ঠান ডিনেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

Contract Mngt (off-line)

ভেরিয়েশন প্রতিপাদন কমিটির প্রতিবেদনের ফরম্যাট

বাংলাদেশ সরকার কর্তৃক সম্প্রতি “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং “পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ (পিপিআর ২০২৫)” জারী হয়েছে। সংশোধিত আইন

Read More »
FAQ

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট দিয়ে কি Service ক্রয় করা যাবে ?

সরকারি ক্রয়ের ক্ষেত্রে বারবার দরপত্র আহ্বানের প্রশাসনিক ও আর্থিক জটিলতা নিরসন এবং উন্নততর ক্রয় ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (Framework Agreement)’

Read More »
প্রকিউরমেন্ট বিডি news

নতুন একনেক এবং CCGP কমিটি গঠন

নতুন সরকার আসার পর নতুন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক – ECNEC) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি

Read More »
PPR-2025 সংক্রান্ত আলোচনা

Works চুক্তিতে মূল্যবৃদ্ধি নিয়ে পিপিআর ২০২৫ এ কি আছে ?

বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top