ট্রেড লাইসেন্স ৫ বছর মেয়াদি করার চিন্তা করছে সরকার
প্রতিবছর ট্রেড লাইসেন্স বা ব্যবসার সনদ নবায়ন করতে গিয়ে অনেক অসুবিধায় পড়েন ব্যবসায়ীরা। তাই একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোমবার সন্ধ্যায় আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে টিপু মুনশি জানান, ব্যবসা সহজ করার উদ্দেশ্যে সম্প্রতি আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ও রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি) নবায়নের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে। সে সময় ট্রেড লাইসেন্সের মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা হয়েছিল। একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। দ্রুতই এটা বাস্তবায়ন করা হতে পারে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রধান সমস্যা এখন ট্রেড লাইসেন্স। নিবন্ধন করার ক্ষেত্রে জটিলতা ছাড়াও প্রতিবছর এটি নবায়ন করতে হয়। এসব জটিলতার কারণে ট্রেড লাইসেন্স করতে উদ্যোক্তারা উৎসাহী হচ্ছেন না। ফলে বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাই এই প্রক্রিয়া সহজ করা দরকার।
এই লেখকের অন্যান্য লেখা

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?
বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Indirect Procurement 2026 Report: Uncertainty as a Catalyst for Efficiency
The year 2026 is an extremely challenging and transformative year for procurement professionals. According to the 9th Annual Indirect Procurement

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা