উড়ালসড়কে গার্ডার ধসের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তি
সাড়ে ১১ বছর আগে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে উড়ালসড়কের গার্ডার ধসে ১৩ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আট কর্মকর্তাকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই উড়াল সড়ক কার্যচুক্তির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমস।
২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন উড়ালসড়কের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে পড়ে। এতে ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনার দুই দিন পর পুলিশ বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এতে সিডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এজাহারভুক্ত আসামি ছিলেন। এরপর শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আরও দেখুনঃ প্রকল্পস্থলে দূর্ঘটনা: দায় কার ? ঠিকাদার না প্রকল্প দপ্তরের ?
২০১০ সালে চট্টগ্রামের এম এ মান্নান (বহদ্দারহাট ফ্লাইওভার) উড়ালসড়কের নির্মাণকাজ শুরু করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নির্মাণ শেষে ২০১৭ সালে সেটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়।
এই লেখকের অন্যান্য লেখা

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?
বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Indirect Procurement 2026 Report: Uncertainty as a Catalyst for Efficiency
The year 2026 is an extremely challenging and transformative year for procurement professionals. According to the 9th Annual Indirect Procurement

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা