Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

প্রকল্পের গাড়ি জমা না দেওয়া পিডিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Facebook
Twitter
LinkedIn

সরকারের অনেক উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার পরও সচল যানবাহন সরকারি যানবাহন অধিদফতরে জমা না দেওয়ায় সরকার অসন্তোষ প্রকাশ করেছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। শেষ হওয়া উন্নয়ন প্রকল্পের যানবাহন সরকারি যানবাহন অধিদফতরের অধীন কেন্দ্রীয় পরিবহন পুলে জমা না দেওয়া প্রকল্প পরিচালকদের (পিডি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে।

এ বিষয়ে নিয়ম না মানার ফলে যথাযথ সংরক্ষণের অভাবে যানবাহনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে এবং সরকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়াও, যানবাহন যথাসময়ে সরকারি যানবাহন অধিদফতরে জমা না দেওয়ায় তা বিভিন্ন সরকারি দফতর বা সংস্থাকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না।

আরও দেখুনঃ সরকারি নির্দেশনা অনুযায়ি সমাপ্ত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে কত দিনের মধ্যে প্রকল্পের গাড়ি জমা দিতে হবে ?

এই অবস্থায়, বিগত ৫ বছরের মধ্যে শেষ হওয়া উন্নয়ন প্রকল্পের যানবাহন সরকারি যানবাহন অধিদফতরের অধীনে কেন্দ্রীয় পরিবহন পুলে জমাকরণ, ব্যবহার ও নিষ্পত্তি সংক্রান্ত তথ্যাদি নির্ধারিত ছকে ১৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে এবং সরকারি নির্দেশ অমান্যকারী প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রায় ১ বছর আগে তৎকালীন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেনঃ

আমরা দেখেছি এক কর্মকর্তা তিনটি গাড়ি ব্যবহার করেন। নিজের গাড়ি টেকে বেশি দিন, কিন্তু সরকারি গাড়ি দ্রুত নষ্ট ও অপচয় হয়। সারা দেশে কতগুলো গাড়ি আছে তার একটা হিসাব করব। খুব শিগগিরই আমরা তথ্য জোগাড় করব। কত গাড়ি কীভাবে ব্যবহার হয়, কারা ব্যবহার করে সব হিসাব হবে।

কিন্তু, আসলে এই সরকারি গাড়ি নিয়ে কোন অগ্রগতি হয়নি। প্রকল্পের গাড়ির অপব্যবহার রোধে সব মন্ত্রণালয়ে শুধু চিঠি দিয়েই দায়সারা দায়িত্ব পালন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে দেখুনঃ চিঠি দিয়েই দায় সারছে জনপ্রশাসন মন্ত্রণালয়


Source: দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সমসাময়িক

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি

চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং

Read More »
সমস্যা/কেস স্টাডি

e-GP টেন্ডারে TEC সদস্যদের Declaration কি হার্ডকপিতে আলাদা দিতে হবে ?

সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

Read More »
সমস্যা/কেস স্টাডি

দরপত্র মূল্যায়নে TEC সদস্যদের কতগুলো ঘোষণা (Declaration) দিতে হয় ?

সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

Scroll to Top