Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সরকারি ক্রয়ে সর্বনিম্ন দরের ভ্রান্তি বনাম বাস্তবতাঃ যোগ্যতা ও চতুঃস্তরীয় মূল্যায়ন

Facebook
Twitter
LinkedIn

Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM
Deputy Director (Xen)
Directorate of Design & Inspection-01
Bangladesh Power Development Board
Mobile: 01722044335
Email: moktar031061@gmail.com
=================================

 

বাংলাদেশের জাতীয় অবকাঠামো উন্নয়নে সরকারি ক্রয় ব্যবস্থা (Public Procurement) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। পিপিএ-২০০৬ এবং নতুন পিপিআর-২০২৫ (PPR-2025)-এর মূল লক্ষ্য হলো সরকারি অর্থের সঠিক ব্যবহার (Value for Money) নিশ্চিত করে যোগ্যতম দরপত্রদাতাকে কার্যাদেশ প্রদান করা। তবে বর্তমানে অনেক দরপত্রদাতার মধ্যে এই প্রক্রিয়া নিয়ে দীর্ঘস্থায়ী ভুল বোঝাবুঝি ও অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে।

সাধারণ একটি অভিযোগ হলো – সর্বনিম্ন দর (Lowest Price) দেওয়া সত্ত্বেও ব্যক্তিগত আক্রোশে বা বেআইনিভাবে দরপত্র বাতিল করা হয়েছে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে, অধিকাংশ দরপত্রদাতারই ধারণা কম যে, দরপত্রে অংশ নেওয়ার জন্য পিপিআর অনুযায়ী ঠিক কী কী যোগ্যতা প্রয়োজন এবং তাদের সেই সক্ষমতা দালিলিক প্রমাণের (Documentary Evidence) মাধ্যমে প্রতিষ্ঠিত কি না।

অনেকসময় গণমাধ্যমেও বিষয়টি ভূলভাবেই উপস্থাপিত হয়। সরকারি ক্রয়ে কেবল সর্বনিম্ন দরপত্রই যথেষ্ট নয়; বরং আইনগত, আর্থিক ও কারিগরি সক্ষমতা যদি আদর্শ দরপত্র দলিল (STD) অনুযায়ী যথাযথভাবে প্রমাণিত না হয়, তবে কাউকে উত্তীর্ণ করা আইনত অসম্ভব। মূলত দলিলাদি উপস্থাপনের ত্রুটির কারণেই তারা বিজয়ী হওয়ার বদলে ‘অগ্রহনযোগ্য’ (Non-responsive) হয়ে পড়েন।

এই নিবন্ধের উদ্দেশ্য হলো দরপত্রদাতাদের অস্পষ্টতা দূর করা এবং পিপিআর-২০২৫ এবং আদর্শ দরপত্র দলিল (STD) অনুযায়ী যোগ্যতার মানদণ্ড ও মূল্যায়নের স্তরগুলো সংক্ষেপে ব্যাখ্যা করা, যাতে তারা নিজেদের সীমাবদ্ধতা যাচাই করে প্রতিযোগিতায় সফল হতে পারেন।

 

দরপত্রদাতার যোগ্যতা: সামর্থ্য ও দালিলিক প্রমাণের আবশ্যকতা


সরকারি ক্রয় ব্যবস্থায় অংশগ্রহণের অধিকার সবার থাকলেও, দরপত্র দলিলে বর্ণিত ‘ন্যূনতম যোগ্যতার মানদণ্ড’ (Minimum Qualification Criteria) পূরণ করা বাধ্যতামূলক। পিপিআর-২০২৫ এবং আদর্শ দরপত্র দলিল (STD) অনুযায়ী, আপনার প্রতিষ্ঠানের সক্ষমতা নির্ধারিত শর্তের চেয়ে সামান্য বিচ্যুতি হলেও আপনি আইনত অযোগ্য বিবেচিত হবেন। তাই দরপত্রে অংশগ্রহণের পূর্বেই নিজের সক্ষমতা যাচাই করা অপরিহার্য।

মনে রাখবেন, সরকারি ক্রয়ে কেবল যোগ্যতা থাকাই যথেষ্ট নয়, তার স্বপক্ষে ‘সুনির্দিষ্ট দলিলাদি’ (Documentary Evidence) দাখিল করা বাধ্যতামূলক; এখানে ‘মৌখিক সামর্থ্য বা ‘অঘোষিত যোগ্যতার’ কোনো স্থান নেই। আপনি যত বড় ঠিকাদারই হোন না কেন, সঠিক ফরম্যাটে অভিজ্ঞতার সনদ বা আর্থিক সামর্থ্য সংক্রান্ত যথাযথ সনদ জমা না দিলে মূল্যায়ন কমিটি আপনাকে অযোগ্য ঘোষণা করতে বাধ্য। সুতরাং, দরপত্র দাখিলের আগেই দরপত্রে উল্লেখিত প্রয়োজনীয় যোগ্যতা এবং তা প্রমাণের প্রয়োজনীয় দলিলাদি নিশ্চিত করুন।

পিপিআর-২০২৫ এবং আদর্শ দরপত্র দলিল (PW3) এর আলোকে দরপত্রদাতার বিভিন্ন ক্যাটাগরির যোগ্যতা ও প্রমাণের দলিলাদির পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো:


[বিস্তারিত দেখতে লগইন করুন]

You need to be logged in to view the rest of the content. Please . Not a Member? Join Us

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

PPR-2025 সংক্রান্ত আলোচনা

সরকারি ক্রয়ের আয়নাঃ ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ

প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫ ইমেইল: moktar031061@gmail.com

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?

Scroll to Top