Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সংশোধিত বাজেটের কতিপয় ব্যয় কাটছাঁটে পরিপত্র জারি। যে বিষয়টি পরিষ্কার করা হয়নি !!!

Facebook
Twitter
LinkedIn

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারের ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সংশোধিত বাজেটের ব্যয়ে বড় ধরনের কাটছাঁট করেছে সরকার।

মোট ১১ বিষয়ে অর্থ খরচে সংযত থাকতে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে কিছু খরচ পুরোপুরি বন্ধ থাকবে, আর কিছু খরচ করতে হবে অনুমোদন সাপেক্ষে।

গত ০৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে পরিপত্র জারি করেছে। সব সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ সংস্থা, করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর হবে। তবে পরিপত্রটি শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রযোজ্য হবে।

যে সব খরচ পুরোপুরি বন্ধ/স্থগিত থাকবেঃ

  • সব ধরনের যানবাহন ক্রয়
  • কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে নতুন কোনো ব্যয়
  • সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ের জন্য দেওয়া সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণ সুবিধা
  • সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ
  • পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ

যে সব খরচ অর্থ বিভাগের বিশেষ অনুমতি সাপেক্ষে ব্যয় করা যাবেঃ

  • আবাসিক ও অনাবাসিক ভবন এবং স্থাপনা নির্মাণে যেসব প্রকল্পের কাজ ইতিমধ্যে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে,
  • উন্নয়ন বাজেটের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ (অধিগ্রহণ কার্যক্রমের সব আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক)

 

তবে পরিপত্র অনুযায়ি যে সব খরচ পুরোপুরি বন্ধ/স্থগিত থাকবে সেগুলোর বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে ক্রয়কারীদের মধ্যে দ্বিধাদ্বন্দ দেখা দিয়েছে। যেমন, ইতিমধ্যে কার্যাদেশ বা Notification of Award (NOA) দেয়া হয়েছে এমন ক্ষেত্রে (কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে ক্রয়, ইত্যাদি) করণীয় বিষয়ে পরিপত্রে পরিষ্কার করা হয়নি।

উল্লেখ্য, বর্তমানে ক্রয়কারীদের ১০০% দরপত্র ই-জিপি (e-GP) তে আহবান করার নির্দেশনা আছে। আর ই-জিপিতে মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের পর NOA ইস্যূ করার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবেই তা সংশ্লিষ্ট দরপত্রদাতা বা সরবরাহকারী কর্তৃক গৃহিত (Accept) হয়ে যায়। এমতাবস্থায়, পরিপত্র জারীর অর্থ্যাৎ গত ০৫ এপ্রিল ২০২৬ ইং তারিখ বা তার পূর্বে প্রদানকৃত NOA এর ক্ষেত্রে চুক্তি থেকে সরে আসার উপায় বা পরবর্তী ব্যয় নিয়ে এই পরিপত্রে কোন নির্দেশনা দেয়া হয় নি।

আরও দেখুনঃ NOA ইস্যু’র পর বাতিল বা স্থগিত করার প্রয়োজন হলে কি করবেন

আবার, যদিও যেসব ক্ষেত্রে অর্থ ব্যয় আগামী অর্থবছরে সম্পন্ন হবে সেগুলোর দরপত্র আহবান, মূল্যায়ন, NOA ইস্যূ, চুক্তি স্বাক্ষর, ইত্যাদি বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি, তবে পরিপত্র বিবেচনায় ধরে নেয়া যায় যে এগুলো যথাযথ নিয়মে চলবে।

জারীকৃত  পরিপত্রটি নিচে দেওয়া হলঃ


Purchase halt for some items (05.04.2026)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

FAQ

e-GP টেন্ডারে ব্যাংকের মাধ্যমে টাকা জমার ক্ষেত্রে কখন কোন Mode of Payment প্রযোজ্য ?

সাধারণত, ই-জিপি দরপত্রের ক্ষেত্রে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender Document) বা সিডিউল ব্যাংক থেকে বিপিপিএ কর্তৃক নির্ধারিত হারে ক্রয়

Read More »
Magazine

Open Tender হলেই কি সবাই সমান সুযোগ পাবে ? একটি আন্তর্জাতিক ঘটনা

Public procurement এ উন্মুক্ত প্রতিযোগিতা সাধারণত সবচেয়ে গ্রহনযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যেখানে যেকোনো যোগ্য bidder অংশগ্রহণ করতে পারে। কিন্তু

Read More »
সমসাময়িক

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি

চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

Scroll to Top