Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চালু

Facebook
Twitter
LinkedIn

দেশে প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চালু হয়েছে পাঁচ বছর মেয়াদের ট্রেড লাইসেন্স ইস্যু ও পুনঃনবায়ন কার্যক্রম।

ব্যবসার সুবিধার্থে এই পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স দেওয়া শুরু করেছে ডিএসসিসি। আগে ট্রেড লাইসেন্সের মেয়াদ ছিল মাত্র এক বছর। প্রতিবছর ব্যবসায়ীদের তা নবায়ন করতে হতো। এতে ব্যবসায়ীরা হয়রানির মুখে পড়তেন। ফলে ব্যবসায়ীক উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল।

গত ০৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে ৫ (পাঁচ) বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চালু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কর্তৃপক্ষের ট্রেড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির অনুরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই উদ্যোগ নেয়।

নতুন ব্যবস্থায় বাড়তি ফি দিয়ে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে পাঁচ বছরের মেয়াদ পাওয়া যাবে।

মেয়র বলেন, ২০৪১ সাল নাগাদ আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও পুনঃনবায়নের মাধ্যমে সেই স্বপ্ন পূরণে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এর মাধ্যমে ডিএসসিসি স্মার্ট গভর্ন্যান্স নিশ্চিত করার লক্ষ্যে আরেক ধাপ অতিক্রম করেছে। তিনি বলেন, ট্রেড লাইসেন্স-সংক্রান্ত সব কাজ অনলাইনে হবে। কোনো রকম হয়রানি করার সুযোগ নেই। কারো দপ্তরে আর যেতে হবে না। সময়ও অনেক বাঁচবে। আপনাদের আর কারও দ্বারস্থ হতে হবে না। একজন ব্যবসায়ী ১০ মিনিটের মধ্যে লাইসেন্স নবায়ন করতে পারবেন। তিনি বলেন, বিডার মাধ্যমে যারা আবেদন করবেন, তারাও এ সুফল পাবেন। আমরা বলতে পারি এ দিকে আমরা এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গেছি।

এর আগে গত বছরই একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে মর্মে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুনঃ ট্রেড লাইসেন্স ৫ বছর মেয়াদি করার চিন্তা করছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সংবাদপত্রের পাতা থেকে

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?

বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

Read More »
সমসাময়িক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Read More »
আলাপচারি

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top