ঈদ ছুটি উপলক্ষ্যে BPPA এর জরুরি বার্তা
টানা দীর্ঘ ঈদ ছুটির কারণে ২৭ মে থেকে ১ জুন, ২০২৫ এর মধ্যে Notification of Award (NOA) জারি না করার জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) থেকে জরুরি বার্তায় অনুরোধ জানানো হয়েছে। ই-জিপিতে লগইন করে প্রবেশ করলেই এই জরুরি বার্তা বা মেসেজ টি দেখা যাচ্ছে।

গত ৭ মে ২০২৫ইং তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এবার ঈদুল আজহায় জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ফলে এবার ঈদুল আজহায় টানা ১০ দিন সকল সরকারি অফিসের পাশাপাশি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এই ছুটিকালীন সময়ে বিভিন্ন পরিষেবা বন্ধ থাকবে কাজেই ই-জিপি ব্যবহারকারীগণের চুক্তি সংক্রান্ত সময়সীমা বিষয়ে আগাম সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে Notification of Award (NOA) জারী হবার পর পারফরমেন্স সিকিউরিটি জমা এবং চুক্তি স্বাক্ষরের মতো কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হয়। এজন্য বিপিপিএ এর এই আগাম সতর্কবার্তা। তবে এর সাথে সাথে টেন্ডারের ভেলিডিটি সময় (Validity Time) নিয়েও সতর্ক থাকা প্রয়োজন।
আরও দেখুনঃ ইন্টারনেট বন্ধ থাকাকালীন টেন্ডার Validity Time সমাপ্ত হলে করণীয়
এই লেখকের অন্যান্য লেখা

SLT: টেন্ডারে কৃত্রিম প্রতিযোগিতা এবং নতুন চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয়ব্যবস্থায় (Public Procurement) দীর্ঘদিন ধরেই একটি বড় উদ্বেগের বিষয় ছিল অস্বাভাবিক কম দর (Abnormally Low Bid – ALB)

NOA অটোমেটিক accepted দেখাচ্ছে। এখন করণীয় কি ?
একটি টেন্ডারে কর্তৃপক্ষ আমার প্রতিষ্ঠানের নামে NOA (Notification of Award) ইস্যু করেছে, ই-জিপিতে মেসেজ এসেছে। কিন্তু আমি এক্সেপ্ট করতে গিয়ে

NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়
বিস্তারিত দেখুনঃ NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়

Individual Consultancy চুক্তিতে ভ্যাট এবং আয়করের হার নিয়ে হতাশা
বিস্তারিত দেখুনঃ ব্যক্তি পরামর্শক (Individual Consultant) চুক্তিতে ভ্যাট এবং আয়করের হার নিয়ে হতাশা