Force Majeure (ফোর্স ম্যাজুর) বা দৈবদুর্ঘটনা কি ?
Force Majeure এর বাংলা হল দৈব দুর্ঘটনা। এটি একটি ফরাসি শব্দ যার আক্ষরিক অর্থ “greater force” অথবা “superior strength”। এটি কোন সাধারণ ঘটনা নয়, কিন্তু এমন কিছু যা অপ্রতিরোধ্য এবং অপ্রত্যাশিত।
যেমন যুদ্ধ, হারিকেন বা একটি গ্রহাণু অবতরণ, ইত্যাদি।
Force Majeure এর আমেরিকান উচ্চারণ ফোর্স ম্যাজুর কিন্তু ব্রিটিশ উচ্চারণ ফোর্স ম্যাজাহ।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ (PPR-08) এর বিধি ২(২৮) এ Force Majeure নিম্নরূপ সংগা দেয়া আছেঃ
দৈব দুর্ঘটনা (“Force Majeure”) অর্থ ঠিকাদারের বা সরবরাহকারী বা পরামর্শকের নিয়ন্ত্রণ বহির্ভূত এমন কোন ঘটনা বা পরিস্থিতি, যাহা তাহাদের অবহেলা বা অযত্নের কারণে উদ্ভূত নহে, বা যাহা অদৃষ্টপূর্ব ও অবশ্যম্ভাবী; সরকার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সম্পাদিত কোন কাজ, যুদ্ধ, বা বিপ্লব, অগ্নিকান্ড, বন্যা, মহামারী, সংক্রামক রোগ নিয়ন্ত্রণের জন্য আরোপিত বিধি নিষেধ, এবং মালামাল পরিবহণের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা (freight embargoes) উহার অন্তর্ভূক্ত হইবে, তবে কেবল উহার মধ্যেই সীমিত থাকিবে না;
আবার, FIDIC ডকুমেন্টের ক্লজ ১৯ এ force majeure এর বিশদ সংজ্ঞা দেয়া হয়েছে। ক্লজ ১৯.১ অনুযায়ি force majeure ঘটার ক্ষেত্রে নিম্নবর্ণিত নিয়ামকগুলোর অবশ্যই বিদ্যমান থাকতে হবেঃ
-
-
- অপ্রতিরোধ্যতা বা নিয়ন্ত্রণ অসম্ভব (which is beyond a Party’s control),
- আগাম পূর্বাভাস না থাকা (which such Party could not reasonably have provided against before entering into the Contract),
- এড়িয়ে যাওয়া অসম্ভব (which, having arisen, such Party could not reasonably have avoided or overcome) এবং
- চুক্তি বাস্তবায়নকারিদের উপর আরোপযোগ্য নয় (which is not substantially attributable to the other Party)।
-
সুতরাং বলা যায় Force majeure হচ্ছে অতিপ্রাকৃত, অপ্রত্যাশিত, উভয় পক্ষের নিয়ন্ত্রণের বাইরের কোন ঘটনা যা মানুষের দূরদর্শিতা এবং দক্ষতার বাইরের কিছু।
Force majeure হচ্ছে এমন একটি বাধ্যবাধকতা যা চুক্তি সমাপ্ত না করার জন্য একটি আইনত বৈধ অজুহাত।
Force Majeure সংক্রান্ত বিভিন্ন উদাহরণ দেখতে ক্লিক করুন।
এই লেখকের অন্যান্য লেখা

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?
বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Indirect Procurement 2026 Report: Uncertainty as a Catalyst for Efficiency
The year 2026 is an extremely challenging and transformative year for procurement professionals. According to the 9th Annual Indirect Procurement

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা