সরকারি ক্রয়ে বেসরকারি কোম্পানির বীমা গ্রহনযোগ্য হবে কি না ?
সরকারি ক্রয়ে Works (কার্য) চুক্তির ক্ষেত্রে নন-লাইফ (Insurance) বীমা করতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দরপত্র/চুক্তি দলিলে বিস্তারিত উল্লেখ থাকে। তবে কোন প্রতিষ্ঠান থেকে এই বীমা সংগ্রহ করতে হবে তার উল্লেখ নেই। ফলে ক্রয়কারিদের অনেক সময় না জানার কারনে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ি যে কোন প্রতিষ্ঠান থেকে এই বীমা করা হয়ে থাকে।
বীমা নিয়ে বিস্তারিত জানতে দেখুনঃ বীমা (Insurance) কি ?
বিমা খাতে দেশে সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন নামে দুটি সরকারি সংস্থা রয়েছে। বিদেশি জীবনবিমা কোম্পানি আছে দুটি – যুক্তরাষ্ট্রভিত্তিক মেটলাইফ ও ভারতীয় লাইফ ইনস্যুরেন্স কোম্পানি (এলআইসি)। এর বাইরে ৩২টি বেসরকারি জীবনবিমা কোম্পানি ও ৪৬টি সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানি আছে।
এই বীমা করা নিয়ে এখন সরকারি প্রকল্পগুলোতে প্রচুর অডিট অবজেকশন হচ্ছে।
প্রথম কথা, সরকারি ক্রয়ে বেসরকারি প্রতিষ্ঠানের বীমা গ্রহনযোগ্য হবে না। এছাড়া সেক্ষেত্রে দাবি সংক্রান্ত বিষয়ে জটিলতা সৃষ্টি হবে। সরকারি টেন্ডারে ক্রয় চুক্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান থেকেই বীমা করতে হবে। তবে, সব সরকারি প্রতিষ্ঠান থেকেই বীমা গ্রহনযোগ্য হবে না।
এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন
আরও দেখুনঃ কার্য চুক্তি স্বাক্ষরের সময় বীমার শর্তগুলো কিভাবে ঠিক করবেন ?
এই লেখকের অন্যান্য লেখা

Balancing Discretion and Equal Treatment: Insights from the CJEU’s Landmark Ruling
In 2026, the Court of Justice of the European Union (CJEU) delivered a landmark ruling in Case C-590/24 AK Dlhopolec

Procurement-এ flexibility আছে, কিন্তু তা সীমাহীন নয়ঃ ইউরোপের সর্বোচ্চ আদালত
ইউরোপীয় ইউনিয়নের পাবলিক প্রকিউরমেন্ট আইনে ২০২৬ সালের অন্যতম গুরুত্বপূর্ণ রায়গুলোর একটি হলো Case C-590/24 AK Dlhopolec and Others। এই মামলাটি

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?
চুক্তি সম্পাদনের পর হতে উক্ত চুক্তি সফলভাবে সম্পন্ন বা বাতিল পর্যন্ত সময়ে প্রশাসনিক, আর্থিক, ব্যবস্থাপনাগত ও কারিগরী কারনে চুক্তির ভেরিয়েশন

রেডিও Talk: আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস
বিস্তারিত দেখুনঃ আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস