সংশোধিত দরপত্র দলিলের কিছু বিষয় পূনর্বিবেচনা হতে পারে !
নতুন সংশোধনী অনুযায়ী আদর্শ দরপত্র দলিল প্রকাশ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের ভাল-মন্দ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এখন, কর্তৃপক্ষ যা ভাবছে তা সংক্ষেপে নিম্নরূপ –
১। সিপিটিইউ বিষয়গুলো আমলে নিয়ে তা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করা হতে পারে।
২। e-PW2 নতুন সংশোধনী অনুযায়ী আপডেট করা হবে। তা না হওয়া পর্যন্ত e-PW3 দরপত্র দলিল ব্যবহার করতে হবে।
৩। দরপত্র দলিলের TDS এ Tender Capacity উল্লেখ এর বিষয়ে নির্দেশনা সংশ্লিষ্ট অংশে সন্নিবেশ করা হবে।
৪। নতুন সংশোধনী অনুযায়ী সমদরের ক্ষেত্রে মূল্যায়নের সময় ranking নির্ধারণ করতে হবে। সুতরাং প্রত্যেক বার দরপত্রদাতাদের দরপত্র জমা দেয়ার সময় অতিরিক্ত তথ্য দিতে হবে। এজন্য Tenderer Information Form এ একটি আলাদা Form যুক্ত করা হতে পারে।
৫। BOQ তে Unconditional Discount ফর্ম টা অপশনাল রাখা হয়েছে। এই ফর্মটা পূরণ না করলেও দরপত্রদাতারা দরপত্র জমা দিতে পারবে।
পিপিআর-০৮ এর ৪র্থ সংশোধনী অনুযায়ী বিধিমালা জারী এবং সে অনুযায়ী আদর্শ দরপত্র দলিল প্রকাশ করার পর থেকে মাঠ পর্যায়ে যারা আসলে এর ব্যবহারকারী তাদের মধ্যে একপ্রকার আতংক বিরাজ করছে। এখন উপরের বিষয় অনুযায়ী ব্যবস্থা নেয়া হলে কিছুটা হলেও হয়তো উপযুক্ত পরিবেশ ফিরে আসবে। তবে তা কবে নাগাদ হালনাগাদ করা হবে আর কবেই বা সংশ্লিষ্টদের বক্তব্য শোনার ব্যবস্থা করা হবে তার কোন সঠিক দিন ক্ষণ যথাযথ কর্তৃপক্ষের কেউ-ই জানাতে পারেন নাই।
এই লেখকের অন্যান্য লেখা

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?
চুক্তি সম্পাদনের পর হতে উক্ত চুক্তি সফলভাবে সম্পন্ন বা বাতিল পর্যন্ত সময়ে প্রশাসনিক, আর্থিক, ব্যবস্থাপনাগত ও কারিগরী কারনে চুক্তির ভেরিয়েশন

রেডিও Talk: আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস
বিস্তারিত দেখুনঃ আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস

রেডিও Talk: ই-জিপি সাইটে ভোগান্তি: ব্যবহারকারীদের ক্ষোভ
বিস্তারিত দেখুনঃ ই-জিপি সাইটে ভোগান্তি: ব্যবহারকারীদের ক্ষোভ, কবে মিলবে সমাধান ?

রেডিও Talk: ই-জিপিতে ব্যক্তি পরামর্শকদের রেজিস্ট্রেশন ফি নিয়ে বৈষম্য
বিস্তারিত দেখুনঃ ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য