Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ব্যাংক গ্যারান্টি জালিয়াতির কিছু নমুনা

Facebook
Twitter
LinkedIn

বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যাংক গ্যারান্টি দেয়া-নেয়া নিয়ে জালিয়াতির মাত্রা বেড়ে গেছে। বিশেষ করে টেন্ডার, পণ্য সরবরাহ, সরকারি কাজ সম্পাদনের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দেয়া-নেয়ায় এই জালিয়াতি বেশি হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিষয়টি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে, ব্যাংক গ্যারান্টি নগদায়নের ক্ষেত্রে প্রায়ই ধরা পড়ছে ভুয়া বা জাল গ্যারান্টির ঘটনা। অনলাইন টেন্ডারও এর বাইরে নয়।

কিছু নমুনা দেখা যাক।

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।

কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মালামাল সরবরাহের কার্যাদেশ পেতে ১৩ কোটি টাকার ভুয়া ব্যাংক গ্যারান্টি দিয়ে ধরা পড়েছে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি। গ্যারান্টিপত্রে দেখা যায় প্রাইম ব্যাংকের দিনাজপুর শাখা থেকে ওই ব্যাংক গ্যারান্টি দেয়া হয়েছে। পণ্য সরবরাহে ব্যর্থতার দায়ে প্রকল্প কর্তৃপক্ষ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ওই শাখা থেকে তারা এই ধরনের কোন গ্যারান্টি দেয়নি।

আরও দেখুন …  ব্যাংক গ্যারান্টি কি ?

বাংলাদেশ টেলিকম রেগুলেটরি অথরিটি (বিটিআরসি) বিভিন্ন কোম্পানির কাছে ব্যাংক গ্যারান্টি বাবদ প্রায় ২০০ কোটি টাকা পাওনা রয়েছে। তারা ব্যাংক গ্যারান্টি নগদায়ন করতে গিয়ে এটি যে ভুয়া তা জানতে পারে। এ বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানানোর পর তারা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে।

বান্ধব ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিড অ্যান্ড কমার্স ব্যাংকের কুষ্টিয়া শাখা থেকে ৭৮ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে স্থানীয় একটি সেতুর টোল আদায়ের দায়িত্ব নেয়। পরে টোলের টাকা সড়ক বিভাগে জমা না দেয়ায় তারা ব্যাংক গ্যারান্টি ভাঙ্গাতে গিয়ে জানতে পারে এটি ভুয়া।

৫ লাখ টাকার ভুয়া ব্যাংক গ্যারান্টি দিয়ে নৌযানের নকশা প্রণয়নের নিবন্ধন নিয়েছে রেডিয়েন্ট মেরিন ডিজাইন নামের একটি প্রতিষ্ঠান। ট্রাস্ট ব্যাংকের ধানমণ্ডি শাখা থেকে এই গ্যারান্টি নেয়া হয়েছিল। সমুদ্র পরিবহন অধিদফতর খোঁজ নিয়ে জানতে পারে এটি ভুয়া। পরে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।

ঢাকা ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পেতে মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৩৩ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া হয়। শর্ত ভঙ্গের দায়ে চুক্তি বাতিল করে গ্যারান্টির টাকা তুলতে গিয়ে সড়ক বিভাগ জানতে পারে এটি ভুয়া। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নামে জনতা ও সোনালী ব্যাংকের দেয়া প্রায় আড়াই হাজার কোটি টাকার ব্যাংক গ্যারান্টির অর্থ পরিশোধ না করায় তা খেলাপিতে পরিণত হয়েছে।

আরও দেখুন … টেন্ডারে ব্যাংক গ্যারান্টির নামে জালিয়াতি চলছেই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সমসাময়িক

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি

চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং

Read More »
সমস্যা/কেস স্টাডি

e-GP টেন্ডারে TEC সদস্যদের Declaration কি হার্ডকপিতে আলাদা দিতে হবে ?

সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

Read More »
সমস্যা/কেস স্টাডি

দরপত্র মূল্যায়নে TEC সদস্যদের কতগুলো ঘোষণা (Declaration) দিতে হয় ?

সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

Scroll to Top