বাংলাতেও করতে হবে বিমা পলিসি
ইংরেজির পাশাপাশি বাংলায়ও করতে হবে বিমা পলিসি।
বিমা পলিসি বিক্রি করা হয় উচ্চশিক্ষিত, স্বল্প শিক্ষিত, এমনকি অশিক্ষিত ব্যক্তিদের কাছে। তবে দেশের প্রায় সব বিমা কোম্পানির বিমা পলিসি করা হয় ইংরেজি ভাষায়।
পলিসিতে এমন অনেক শর্ত থাকে, যা শুধু ইংরেজি ভাষা হওয়ার কারণে গ্রাহকদের পক্ষে বোঝা সম্ভব হয় না। না বোঝার কারণে মেয়াদ শেষে পলিসির টাকা পেতে সমস্যা হয় তাঁদের। এ সমস্যা দূর করার বিষয়ে মনোযোগী হয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইংরেজির পাশাপাশি বাংলা থাকলে পুরো বিমা খাতের উপকারই হবে।
বিমা খাতে দেশে সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন নামে দুটি সরকারি সংস্থা রয়েছে। বিদেশি জীবনবিমা কোম্পানি আছে দুটি—যুক্তরাষ্ট্রভিত্তিক মেটলাইফ ও ভারতীয় লাইফ ইনস্যুরেন্স কোম্পানি (এলআইসি)। এর বাইরে ৩২টি বেসরকারি জীবনবিমা কোম্পানি ও ৪৬টি সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানি আছে।
এই লেখকের অন্যান্য লেখা

IT Hardware ক্রয় নিয়ে “Force Majeure” বিতর্ক
বিশ্বব্যাপী IT hardware procurement বর্তমানে একটি অস্বাভাবিক চ্যালেঞ্জের মুখোমুখি। সাম্প্রতিক সময়ে ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এবং স্টোরেজ ডিভাইসের মতো প্রযুক্তি পণ্যের

ইউনিয়ন পরিষদে এখনও চালু হয়নি ই-জিপি
স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে কীভাবে ? বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ (Union

১ম সংসদ অধিবেশনঃ সরকারি ক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ
আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের

বিপিপিএ’র সিদ্ধান্তঃ Individual Consultant দের ই-জিপিতে রেজিস্ট্রেশন ফি লাগবে না
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার অনলাইন প্ল্যাটফর্ম Electronic Government Procurement (e-GP)-এ ব্যক্তি পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি বাতিল করা হয়েছে।