কোম্পানি নিবন্ধনে খরচ কমেছে
বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক বা ইজ অব ডুয়িং বিজনেসে উন্নতির জন্য কোম্পানি নিবন্ধনের ব্যয় কমাল বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত মূলধনের কোম্পানি নিবন্ধনে কোনো টাকাই লাগবে না। আগে এ ক্ষেত্রে প্রতি ১০ হাজার টাকার জন্য ১০০ টাকা নিবন্ধন মাশুল দিতে হতো।
কোম্পানি নিবন্ধনের ১৯টি ক্ষেত্রে ব্যয় কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানির নামিক শেয়ার মূলধন অনধিক ২০ হাজার টাকা হলে নিবন্ধনের জন্য ফি বা মাশুল লাগবে না। এ ক্ষেত্রে আগে ৭০০ টাকা মাশুল ছিল। ২০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত মূলধনের কোম্পানিও বিনা ফিতে নিবন্ধন করা যাবে। আগে এ ক্ষেত্রে মাশুল ছিল প্রতি ১০ হাজারে ১০০ থেকে ৩৫০ টাকা।
আরও সংস্কারের মধ্যে রয়েছে নির্মাণকাজের অনুমতির ক্ষেত্রে ১৬টি প্রক্রিয়া থেকে কমিয়ে ৪টি করা হয়েছে। কোম্পানি আইন সহজ করা হয়েছে এবং একক মালিকানার কোম্পানি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ভূমি নিবন্ধন সহজ করা, রপ্তানির ইএক্সপি ফরম অনলাইনে পূরণ করাসহ বেশ কিছু সংস্কারের কথা জানিয়েছে বিডা।
এই লেখকের অন্যান্য লেখা

Collusion in the Belgian Newspaper Distribution Sector
The Belgian competition authority has concluded its formal inquiry into systemic bid-rigging and horizontal agreements within the public procurement process

ই-জিপি সাইটে ভোগান্তি: ব্যবহারকারীদের ক্ষোভ, কবে মিলবে সমাধান ?
সরকারি ক্রয় কার্যক্রমের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম ই-জিপি (e-GP) পোর্টালে গত কয়েকদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। সাইটটির ধীরগতি এবং যান্ত্রিক

সরকারি ক্রয়ে রেকর্ড ব্যবস্থাপনাঃ আইনি কাঠামো ও ব্যবহারিক নির্দেশিকা
প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫ ইমেইল: moktar031061@gmail.com

লাম্প সাম নাকি টাইম-বেসড কন্ট্রাক্ট – কোনটি কখন ব্যবহার করবেন ?
পাবলিক প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয়ে প্রধানত কাজের ধরন ও মূল্য পরিশোধের পদ্ধতির ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের চুক্তি করা হয়।