বারিতকরণ (Debarment): PPA-2006 ও PPR-2025 এর আলোকে একটি সমন্বিত বিশ্লেষণ
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM
Deputy Director (Xen)
Directorate of Design & Inspection-01
Bangladesh Power Development Board
Mobile: 01722044335
Email: moktar031061@gmail.com
=================================
সরকারি ক্রয় ব্যবস্থা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনার একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অংশ। এই ব্যবস্থার মূল ভিত্তি হলো স্বচ্ছতা, ন্যায্য প্রতিযোগিতা, জবাবদিহিতা এবং অর্থের সর্বোত্তম ব্যবহার (Value for money) অর্জন করা। এসব নীতির ব্যত্যয় ঘটলে শুধু সরকারি অর্থের অপচয়ই হয় না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনআস্থাও ক্ষুণ্ন হয়।
এই প্রেক্ষাপটে অযোগ্য ঘোষণা বা বারিতকরণ (Debarment) একটি গুরুত্বপূর্ণ শাস্তিমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সরকারি ক্রয় আইনের অংশ হয়েছে। PPA-2006 সরকারকে অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করেছে এবং সেই ক্ষমতার বাস্তবায়ন কাঠামো সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে PPR-2025-এ।
২. বারিতকরণ (Debarment): ধারণা ও সংজ্ঞা
সরকারি ক্রয়ে বারিতকরণ (Debarment) বলতে বোঝায় –
কোনো দরপত্রদাতা, ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন ও বিধি লঙ্ঘনের কারণে নির্দিষ্ট সময়ের জন্য সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণ থেকে অযোগ্য ঘোষণা করা।
Debarment কোনো প্রশাসনিক সতর্কতা নয়; এটি একটি quasi-judicial administrative sanction, যা যথাযথ প্রক্রিয়া (due process) ও natural justice অনুসরণ করে আরোপ করা হয়।
৩. বারিতকরণ (Debarment): আইনগত ভিত্তি
৩.১ PPA-2006 অনুযায়ী [PPA-2006: Section 64(5) ও Section 64(6)]
যদিও Public Procurement Act, 2006 (PPA-2006)-এ “Debarment” শব্দটি পৃথকভাবে সংজ্ঞায়িত করা হয়নি, তথাপি ধারা ৬৪(৫) ও ৬৪(৬)-এর মাধ্যমে দরপত্রদাতা বা সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারি ক্রয় কার্যক্রম থেকে অযোগ্য ঘোষণা করার সুস্পষ্ট আইনগত ক্ষমতা প্রদান করা হয়েছে।
ধারা ৬৪(৫) অনুযায়ী, যদি কোনো ব্যক্তি এই আইনের কোনো বিধান লঙ্ঘন করেছে বলে প্রতীয়মান হয়, তবে ক্রয়কারী কার্যালয় প্রধান (Head of Procuring Entity-HOPE) উক্ত ব্যক্তিকে –
-
- সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমে, অথবা
- ভবিষ্যতে অন্য কোনো ক্রয় কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করতে পারেন।
অপরদিকে, ধারা ৬৪(৬)-এ আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো ব্যক্তি যদি এই আইনের অধীন ক্রয়কারীর সঙ্গে সম্পাদিত চুক্তির কোনো মৌলিক শর্ত ভঙ্গ করে, অথবা এই আইন ও বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় – এমন কোনো কার্য সম্পাদন করে, তাহলে ক্রয়কারী –
-
- বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত চুক্তি বাতিল করতে পারবে; এবং
- বিধি দ্বারা নির্ধারিত মেয়াদ উল্লেখক্রমে, উক্ত ব্যক্তি, ঠিকাদার, সরবরাহকারী বা পরামর্শককে সকল সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য (Debarred) ঘোষণা করতে পারবে।
উপরোক্ত ধারা দুটি থেকে প্রতীয়মান হয় যে, PPA-2006-ই ডিবারমেন্টের মৌলিক আইনগত ভিত্তি প্রদান করেছে এবং এই ক্ষমতাকেই পরবর্তীতে বিধিমালার মাধ্যমে বিস্তৃত ও কাঠামোবদ্ধ করা হয়েছে। PPR-2025-এর Rule-১৪৯ মূলত এই ধারাসমূহেরই বিধিগত বাস্তবায়ন।
৩.২ PPR-2025 অনুযায়ী বারিতকরণ (Debarment): বিধি-১৪৯
PPR-2025-এর Rule-১৪৯ (Professional Misconduct, Offence, Cancellation of Contract, etc.)-ই বর্তমানে Debarment সংক্রান্ত মূল বিধি হিসেবে পরিগণিত।
৪. কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে Debar করার কারণসমূহ [বিধি-১৪৯(২ও ৪)]
সম্পুর্ন রিপোর্ট দেখতে লগইন করুন।
এই লেখকের অন্যান্য লেখা

সরকারি ক্রয়ে ‘স্বার্থের সংঘাত’: আইনি বাধ্যবাধকতা ও করণীয়
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট কী ? প্রকারভেদ, আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয়ের আয়নাঃ ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ
প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫ ইমেইল: moktar031061@gmail.com