ই-জিপি সাইট ব্যবহারে ভোগান্তি
ই-জিপি সাইট ধীর গতির। সার্ভারে কাজ করতে অনেক সময় বেশি লাগছে মর্মে ব্যবহারকারিদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে সরকারি ক্রয় কাজে অসুবিধার সৃষ্টি হচ্ছে।
ই-জিপি সাইটের ঠিকানা হচ্ছে www.eprocure.gov.bd যা বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA) এর মাধ্যমে পরিচালিত হয়। এই সাইটটির সার্ভার বাংলাদেশেই হোষ্টিং করা আছে। ই-জিপি সিস্টেম সিপিটিইউ’তে স্থাপিত ডাটা সেণ্টারে ধারণ করা হয়েছে।
সময়ে সময়ে বিভিন্ন ফিচার আপডেট করার জন্য এই ধীর গতির বলে BPPA থেকে জানা গেছে। মাঝে মাঝে এই সাইটে মেরামতের কাজ হয়ে থাকে। তখন বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যবহারকারিদের জানানো হয়ে থাকে।
তবে আজকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ডোমেইন সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এতে করে বিটিসিএল নিয়ন্ত্রিত ডোমেইন সার্ভিসে প্রবেশ করা যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো গ্রাহক।
আরও দেখুনঃ ওয়েবসাইট কেন ধীর গতির হয়ে যায়
বিটিসিএল-এর পক্ষ থেকে জানানো হয়, বিটিসিএল এর ডট বিডি ডোমেইন সার্ভিস আজ মঙ্গলবার (৩ এপ্রিল ২০২৪ ইং) সকাল ৮:৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। তবে ডট বাংলা ডোমেইন সার্ভিস যথারীথি চালু আছে। ত্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে।
ডট গভ ডট বিডি, ডট বাংলা, ডট কম ডট বিডি ডোমেইন ওয়েবসাইটগুলি বিটিসিএল- এর সার্ভার থেকে নিয়ন্ত্রিত হয়। এর মধ্যে বেশিরভাগ সরকারি ওয়েবসাইট রয়েছে।
এই লেখকের অন্যান্য লেখা

IT Hardware ক্রয় নিয়ে “Force Majeure” বিতর্ক
বিশ্বব্যাপী IT hardware procurement বর্তমানে একটি অস্বাভাবিক চ্যালেঞ্জের মুখোমুখি। সাম্প্রতিক সময়ে ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এবং স্টোরেজ ডিভাইসের মতো প্রযুক্তি পণ্যের

ইউনিয়ন পরিষদে এখনও চালু হয়নি ই-জিপি
স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে কীভাবে ? বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ (Union

১ম সংসদ অধিবেশনঃ সরকারি ক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ
আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের

বিপিপিএ’র সিদ্ধান্তঃ Individual Consultant দের ই-জিপিতে রেজিস্ট্রেশন ফি লাগবে না
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার অনলাইন প্ল্যাটফর্ম Electronic Government Procurement (e-GP)-এ ব্যক্তি পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি বাতিল করা হয়েছে।