বিপিপিএ তে ই-জিপি প্রশিক্ষণ চলছে
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ, সাবেক সিপিটিইউ) এর মাধ্যমে নিবন্ধিত দরপত্রদাতা এবং ক্রয়কারি কর্মকর্তাদের জন্য ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ চলছে। দরপত্রদাতাদের জন্য ১ দিনের এবং ক্রয়কারি কর্মকর্তাদের জন্য ৫ দিনের প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছিল যা এখন শেষ পর্যায়ে আছে। BPPA (সাবেক CPTU) কর্তৃক নিয়োজিত প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া এই প্রশিক্ষন কার্যক্রমের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
ই-জিপিতে নিবন্ধিত আগ্রহী দরদাতা এবং ক্রয়কারিদের প্রশিক্ষণের জন্য 01759945853, 01678625336 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিজ্ঞাপন দেয়া আছে। ই-জিপি ওয়েবসাইটেও এটা দেখা যায়।

উপরোক্ত নাম্বারে মেসেজ দিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে। দোহাটেক থেকে প্রশিক্ষণ শুরুর ৪/৫ দিন আগেই মেসেজ দিয়ে প্রশিক্ষণের বিস্তারিত জানিয়ে দিবে।
- Invitation Letter ইমেইল এ পাঠানো হবে।
- প্রশিক্ষণের দিন দরপত্রদাতাদের তাদের e-GP ID, Invitation Letter, Trade License, ইত্যাদি সঙ্গে আনতে হবে।
- কোম্পানির প্রোপাইটর ব্যাতিত অন্য কেউ ট্রেনিং করতে চাইলে অথরাইজেশন লেটার লাগবে।
- প্রশিক্ষণ ভাতা, দুপুরের লাঞ্চ, নাস্তা, ইত্যাদির ব্যবস্থা আছে।
প্রশিক্ষন ভ্যেনু হিসেবে দোহাটেক নিউ মিডিয়া প্রতিষ্ঠানের ঢাকাস্থ পল্টন, বনানী, ইত্যাদি কার্যালয়ের ট্রেনিং সেন্টারগুলো ব্যবহৃত হচ্ছে।
এই লেখকের অন্যান্য লেখা

Will Everyone Have Equal Opportunity in Tenders? Court Directives
Public procurement is traditionally considered an open competitive process where any qualified bidder can participate. However, in the current era

Open Tender হলেই কি সবাই সমান সুযোগ পাবে ? একটি আন্তর্জাতিক ঘটনা
Public procurement এ উন্মুক্ত প্রতিযোগিতা সাধারণত সবচেয়ে গ্রহনযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যেখানে যেকোনো যোগ্য bidder অংশগ্রহণ করতে পারে। কিন্তু

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি
চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং

e-GP টেন্ডারে TEC সদস্যদের Declaration কি হার্ডকপিতে আলাদা দিতে হবে ?
সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন