মারামারি বা জবরদস্তি করা ঠিকাদারের জন্য শাস্তিযোগ্য অপরাধ
প্রকল্প সাইট, অফিস বা অফিসের বাইরে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদার বা তার প্রতিনিধির মধ্যে বিল প্রদান, কাজের মান, কাজের অগ্রগতি, ইত্যাদি নিয়ে মারামারি, গায়ে হাত তোলা, জবরদস্তি সহ বিভিন্ন বিষয়ে পত্র পত্রিকায় প্রায়ই সংবাদ দেখা যায়। অনেক সময়ই এসব বিব্রতকর, মানহানিকর পরিস্থিতি এড়ানোর জন্য এ নিয়ে কর্মকর্তাদের কেউ মুখ খুলতে বা প্রকাশ করতে চায় না। অথচ পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধি অনুযায়ি এরকম জবরদস্তিমূলক কাজ শাস্তিযোগ্য অপরাধ।
মারামারি, গায়ে হাত তোলা, জবরদস্তি, ইত্যাদি ঘটনা ঘটলেও প্রকৃতপক্ষে ঠিকাদার বা ঠিকাদারী প্রতিষ্ঠানের জন্য সুখকর হবার কথা নয়। বেশিরভাগ ক্ষেত্রে তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু ঠিকাদার বা ঠিকাদারী প্রতিষ্ঠান স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় তা এক সময় মিটমাট হয়ে যায় অথবা সংশ্লিষ্ট লোকজন কে বদলী করে কোন রকমে ম্যানেজ করা হয়। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ভূক্তভোগী কর্মকর্তা আইনের আশ্রয় নিয়ে থাকেন। কিন্তু এটা একটা জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। এটাও কালক্রমে সমঝোতার মাধ্যমে শেষ করার উদ্যোগ দেখা যায়।
পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ অনুযায়ি মারামারির ঘটনার ক্ষেত্রে মৌলিক শর্ত ভঙ্গ করবার কারণে অফিস চুক্তি বাতিল করতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১ (এক) বৎসর অথবা অনধিক ২ (দুই) বৎসরের জন্য সকল ক্রয়কারীর ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করতে পারবে।
কিন্তু দেখা গেছে এই বিষয়গুলো স্থানীয়ভাবে ধাপাচাপা দেয়া হয় বা চেষ্টা করা হয়। ফলে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে। অথচ পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ভিতরেই এর সমাধান আছে। পাশাপাশি আইনের আশ্রয়ও নেয়া যেতে পারে।
এ বিষয়ে সবাই সচেতন হলেই কেবল এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।
e-GP তে ঠিকাদারী প্রতিষ্ঠানকে কিভাবে ডিবার করবেন দেখতে ক্লিক করুণ।
এই লেখকের অন্যান্য লেখা

e-GP টেন্ডারে তফসিলি ব্যাংকে কখন কোন Mode এ টাকা জমা দেয়া যায়
সাধারণত, ই-জিপি দরপত্রের ক্ষেত্রে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender Document) বা সিডিউল ব্যাংক থেকে বিপিপিএ কর্তৃক নির্ধারিত হারে ক্রয়

Will Everyone Have Equal Opportunity in Tenders? Court Directives
Public procurement is traditionally considered an open competitive process where any qualified bidder can participate. However, in the current era

Open Tender হলেই কি সবাই সমান সুযোগ পাবে ? একটি আন্তর্জাতিক ঘটনা
Public procurement এ উন্মুক্ত প্রতিযোগিতা সাধারণত সবচেয়ে গ্রহনযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যেখানে যেকোনো যোগ্য bidder অংশগ্রহণ করতে পারে। কিন্তু

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি
চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং