‘এক ব্যক্তির কোম্পানি’ খোলার সুযোগ আসছে
বিশ্ব ব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচকে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে `এক ব্যক্তি কোম্পানি’ খোলার সুযোগ রেখে কোম্পানি আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনে ‘এক ব্যক্তি কোম্পানি’ ধারণাটি যুক্ত করা হয়েছে। ‘এক ব্যক্তি কোম্পানি’ হল সেই কোম্পানি, যার বোর্ডে সদস্য থাকবেন কেবল একজন। যদি দুই বা ততোধিক ব্যক্তি যৌথভাবে কোনো কোম্পানির এক বা একাধিক শেয়ারের মালিক হয়ে থাকেন, তাহলে তারা এই সংজ্ঞার উদ্দেশ্য পূরণে একজন সদস্য বলে গণ্য হবেন। প্রাইভেট কোম্পানির সংজ্ঞায় এই অংশটা ইনসার্ট করা হয়েছে।
কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালিত হতে হবে পরিচালনা পর্ষদের মাধ্যমে। এই পর্ষদ বা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যানদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে।
বিশ্ব ব্যাংক গ্রুপের সর্বশেষ ‘ডুয়িং বিজনেস’ প্রতিবেদনে ব্যবসা করার পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৬ নম্বরে। ব্যবসা চালুর প্রক্রিয়া সহজতর করতে এটা করা হচ্ছে।
সরকার আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে ১০০ এর নিচে নিয়ে আসার লক্ষ্য ঠিক করেছে সরকার। বিভিন্ন দেশে থাকলেও আমাদের আইনে এ বিষয়টি ছিল না, তাই এটাকে আইনের মধ্যে আনা হচ্ছে।
নিউজিল্যান্ডের জনসংখ্যা ৫০ লাখ হলেও ‘ওয়ান পারসন কোম্পানি’ খোলার সুযোগ থাকায় সেখানে ১০ লাখ ছোট ছোট কোম্পানি গড়ে উঠেছে।
বিস্তারিত দেখুনঃ bdnews24.com
এই লেখকের অন্যান্য লেখা

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?
বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Indirect Procurement 2026 Report: Uncertainty as a Catalyst for Efficiency
The year 2026 is an extremely challenging and transformative year for procurement professionals. According to the 9th Annual Indirect Procurement

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা