দরপত্রে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে মন্ত্রণালয়ে তলব
০৩ অক্টোবর, ২০১৮
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোতাহার হোসেনকে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। অভিযোগের শুনানির গ্রহণে আগামী ৭ অক্টোবর তাকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি মোতাহার হোসেনকে পাঠানো হয়েছে।
আগামী ৭ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো: আলমগীরের কক্ষে অধ্যক্ষ মোতাহার হোসেনের শুনানি গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে অধ্যক্ষ মোতাহার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব (কারিগরি-৩) মো: আব্দুর রহিম এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৩) মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার গত ৭ জুলাই হবিগঞ্জ পলিটেকনিক ইনিস্টিটিউট পরিদর্শনকালে অধ্যক্ষ মোতাহার হোসেনের বিরুদ্ধে ২০১৭-২০১৮ অর্থবছরে ক্রয়খাতে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দাখিল করেন। যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থবছরে ৫৬ লাখ ৭৯ হাজার টাকা প্রতিষ্ঠানটির ক্রয়খাতে বরাদ্দ করা হয়। পিপিআর-২০০৮ অনুযায়ী ক্রয় প্রক্রিয়ার ওপেন টেন্ডার এবং কোটেশনের ক্ষেত্রে টেন্ডার ওপেনিং কমিটি, মূল্যায়ন কমিটি, রিসিভিং কমিটি গঠন করা হয়নি। এছাড়া ক্রয়ের ক্ষেত্রে ব্যবহারকারীর কোন রিকুইজিশন গ্রহণ করাও হয়নি। এমনকি দ্রব্যাদি ঠিকাদারের কাছ থেকে গ্রহণ না করেই বিল প্রদান করার অভিযোগ প্রমাণিত হয়েছে অধ্যক্ষ মোতাহার হোসেনের বিরুদ্ধে।
এ ধরণের কর্মকাণ্ডে সরকারি দায়িত্ব পালনে উদাসিনতা, একাডেমিক ও প্রশাসনিক কাজে অদক্ষতা এবং আর্থিক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিক্ষা ক্ষেত্রের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন অধ্যক্ষ মোতাহার হোসেন। অধ্যক্ষ মোতাহার হোসেনকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নিউজটি পড়তে ক্লিক করুন।
এই লেখকের অন্যান্য লেখা

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?
বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Indirect Procurement 2026 Report: Uncertainty as a Catalyst for Efficiency
The year 2026 is an extremely challenging and transformative year for procurement professionals. According to the 9th Annual Indirect Procurement

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা