PWD এর রেট সিডিউল আপডেট করা হয়েছে
পিডব্লিউডি (PWD) এর রেট সিডিউলে আইটেমের দর পুনঃনির্ধারণ করা হয়েছে।
Public Works Department (PWD) তাদের দর তফসিল (Schedule of Rates) হালনাগাদ করেছে।
বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক নির্মাণ সংস্থার জন্য ১০% মূসক (VAT) নির্ধারণের প্রেক্ষিতে এই দর তফসিল হালনাগাদ করা হয়েছে যা “PWD SCHEDULE OF RATES 2022 (2nd REVISED), PART A: CIVIL WORKS, sixteenth edition (2nd Revised)” নামে অভিহিত হবে।
গত ২৭/০৫/২০১৫ ইং তারিখে NBR নির্মাণ সংস্থার জন্য ১০% মূসক (VAT) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারী করেছিল।
এ বিষয়ে আরও দেখুনঃ মূল্য সংযোজন কর (VAT) প্রজ্ঞাপন
উল্লেখ্য, ইতিপূর্বে CIVIL WORKS এর সকল আইটেমে দর প্রস্তুতকালীন সময়ে সরকার নির্ধারিত ৭.৫% মূসক (VAT) বিবেচনা করে একক দর প্রস্তুত হয়েছিল এবং সে-অনুযায়ী ঠিকাদারের বিল হতে উৎসে ৭.৫% মূসক (VAT) কর্তন প্রযোজ্য হতো। যার ফলে, কিছুটা বিশৃংখলা দেখা দিয়েছিল।
আরও দেখুনঃ
- বিভিন্ন ক্রয় চুক্তির ক্ষেত্রে ভ্যাট ও আয়কর কত হবে ?
- ৩০ জুন ২০২৫ তারিখের আগে এবং পরে স্বাক্ষরিত চুক্তির VAT কি আলাদা হবে ?
এই হালনাগাদ দর তফসিল পুনরাদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। PWD এর আওতাধীন সকল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের প্রাক্কলন প্রস্তুতের ক্ষেত্রে এ-দর প্রযোজ্য হবে এবং কেবলমাত্র দাপ্তরিক কাজে ব্যবহার করতে হবে।

তবে, এই SCHEDULE OF RATES 2022 (2nd REVISED) সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ এখনও আপলোড করা হয়নি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলো।
এই লেখকের অন্যান্য লেখা

ই-জিপিতে নতুন STD সংযুক্ত করা হয়েছে। এগুলোর কাজ কি ?
বিপিপিএ (Bangladesh Public Procurement Authority – BPPA) কর্তৃক পিপিআর ২০২৫ অনুসারে ২৪ মার্চ ২০২৬ ইং তারিখে ৩টি নতুন আদর্শ দরপত্র

যে ৬টি কারনে জয়েন্ট ভেঞ্চার (JV) টেন্ডার মূল্যায়নে বাতিল হতে পারে
দুই বা তার বেশি দরপত্রদাতা অনেক সময়ই জয়েন্ট ভেঞ্চার (JV – Joint Venture) গঠন করে দরপত্রে অংশ নেয়। এর মাধ্যমে

Public Procurement & Contract Modifications: A New Interpretation by the CJEU
In the realm of public procurement, modifying contract terms after an award is often fraught with legal risks, primarily because

চুক্তির পর contract modification নিয়ে EU Court-এর ঐতিহাসিক রায়
Public procurement-এর ক্ষেত্রে contract award-এর পর contract modification সবসময়ই একটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। কারণ একটি contract-এর মূল কাঠামো পরিবর্তন করা হলে