প্রথমবারের মতো বাংলায় কোটেশন ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে
CPTU বাংলায় একটা ডকুমেন্ট প্রকাশ করেছে। PG1 STD যেটা RFQ বা কোটেশন পদ্ধতিতে পন্য কেনার জন্য ব্যবহার করা যাবে। গত ১৬ই এপ্রিল ২০১৯ তারিখে এটা প্রকাশ করা হয়েছে।
বাংলায় PG1 STD ডকুমেন্ট দেখতে ক্লিক করুণ।
এ লক্ষ্যে গত 30/07/2018 তারিখে সিপিটিইউ (Central Procurement Technical Unit) এবং “Micro Industries Development Assistance and Services (MIDAS)” প্রতিষ্ঠানের মধ্যে “Consultancy Services for Translator Consultant (Firm) for Translating Standard Tender Document (STD)” সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। এই চুক্তির আওতায় আরও কিছু আদর্শ দরপত্র দলিল বাংলায় প্রকাশের কার্যক্রম চলছে।
এই দরপত্র দলিল টি শুধুমাত্র অফলাইনের কোটেশনের মাধ্যমে পণ্য ক্রয়ের জন্য ব্যবহৃত হবে। ই-জিপি এখনই ব্যবহার করা যাবে না।
বর্তমানে সিপিটিউ কর্তৃক মোট ৩০ টি আদর্শ দরপত্র দলিল প্রকাশ করা হয়েছে যার সবকটি-ই সম্পুর্ণ ইংরেজীতে। এরূপ প্রেক্ষাপটে সরকারি ক্রয় কার্যক্রম অবাধ ও প্রতিযোগিতামূলক করার জন্য দরপত্র দলিল সুবান্ধব করা প্রয়োজন, অন্তত জাতীয় পর্যায়ে আহবানকৃত দরপত্র দলিলের জন্য তো অবশ্যই করা উচিত।
দরপত্র কার্যক্রমের একটি উল্লেখযোগ্য প্লাটফর্ম হচ্ছে ই-জিপি পোর্টাল। ২০১১ সালে বাংলাদেশে ই-জিপি চালু হবার পর হতে তা দ্রুত জনপ্রিয় হচ্ছে। কিন্তু ই-জিপি পোর্টাল সাইট টির শুধুমাত্র হোম পেইজের কিছু অংশ বাংলায় আছে। ভেতরের সকল কাজ ও নির্দেশনা ইংরেজীতে। ই-জিপি গাইডলাইনটি-ও ইংরেজীতে রয়ে গেছে।
এ সম্পর্কে পূর্বের রিপোর্ট দেখতে ক্লিক করুণ।
এই লেখকের অন্যান্য লেখা

Will Everyone Have Equal Opportunity in Tenders? Court Directives
Public procurement is traditionally considered an open competitive process where any qualified bidder can participate. However, in the current era

Open Tender হলেই কি সবাই সমান সুযোগ পাবে ? একটি আন্তর্জাতিক ঘটনা
Public procurement এ উন্মুক্ত প্রতিযোগিতা সাধারণত সবচেয়ে গ্রহনযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যেখানে যেকোনো যোগ্য bidder অংশগ্রহণ করতে পারে। কিন্তু

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি
চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং

e-GP টেন্ডারে TEC সদস্যদের Declaration কি হার্ডকপিতে আলাদা দিতে হবে ?
সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন