Pre-Shipment Inspection এর নামে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ
Pre-Shipment Inspection এর নামে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথিরিটি (বিপিপিএ) থেকে সম্প্রতি ১টি সার্কুলার জারি হয়েছে।
বিশেষায়িত কিছু পণ্য ব্যতীত সাধারণভাবে সকল পণ্যের ক্ষেত্রে Shipment Inspection (PSI) অথবা Factory Acceptance Test (FAT) করার জন্য বিদেশ ভ্রমণের কোন আবশ্যকতা নেই। চুক্তির সাধারণ শর্তাবলীর ব্যত্যয় ঘটিয়ে ক্রয়কারীগণ বিভিন্ন চুক্তির আওতায় PSI/FAT করার জন্য বিদেশ ভ্রমণ করছেন।
অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তাদেরও এ কাজে প্রেরণ করা হচ্ছে না। ইন্সপেকশন করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের এ রকম সফরে পাঠানোই অধিকতর যুক্তিসঙ্গত। যদিও অধিকাংশ ক্ষেত্রে কর্মকর্তাদের ভ্রমণের সম্পূর্ণ খরচ বিদেশি কোম্পানি কিংবা তাদের এ দেশীয় এজেন্টরা বহন করে থাকে।
ফলে অহেতুকভাবে পণ্যের চুক্তিমূল্য বৃদ্ধি পাচ্ছে, যা অর্থের সর্বোত্তম ব্যবহার (Value for Money)-কে ব্যাহত করছে।
কোন কোন ক্রয়কারী প্রকল্পের ডিপিপি/টিএপিপিতে বিভিন্ন প্যাকেজে PSI/FAT এর উদ্দেশ্যে অর্থের সংস্থান রাখে এবং সাধারণ পণ্যের ক্ষেত্রেও PSI/FAT এর আওতায় অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ করছে। এ সকল ক্ষেত্রে বিদেশ ভ্রমণের যাবতীয় ব্যবস্থা সরবরাহকারী/ঠিকাদার করে থাকে এবং এসব ক্ষেত্রে আলাদাভাবেও অর্থ বরাদ্দ থাকে না, যা সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বিরূপ প্রভাৰ ফেলবে বলে যুক্তিসংগতভাবে অনুমিত হয়।
পিপিআর ২০০৮ এর বিধি ৫৫ এর আলোকে এরুপ কার্যাদি স্বার্থের সংঘাত (Conflicts of Interest) হিসেবে বিবেচিত হবে মর্মে BPPA থেকে আশংকা ব্যক্ত করা হয়েছে।
আরও দেখুনঃ সরকারি ক্রয়ে Conflicts of Interest
সার্কুলারটি নিচে দেয়া হলোঃ

এই লেখকের অন্যান্য লেখা

IT Hardware ক্রয় নিয়ে “Force Majeure” বিতর্ক
বিশ্বব্যাপী IT hardware procurement বর্তমানে একটি অস্বাভাবিক চ্যালেঞ্জের মুখোমুখি। সাম্প্রতিক সময়ে ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এবং স্টোরেজ ডিভাইসের মতো প্রযুক্তি পণ্যের

ইউনিয়ন পরিষদে এখনও চালু হয়নি ই-জিপি
স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে কীভাবে ? বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ (Union

১ম সংসদ অধিবেশনঃ সরকারি ক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ
আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের

বিপিপিএ’র সিদ্ধান্তঃ Individual Consultant দের ই-জিপিতে রেজিস্ট্রেশন ফি লাগবে না
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার অনলাইন প্ল্যাটফর্ম Electronic Government Procurement (e-GP)-এ ব্যক্তি পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি বাতিল করা হয়েছে।