Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

একসঙ্গে ১২টি প্রতিষ্ঠানকে ডিবার (Debar) করা হয়েছে

Facebook
Twitter
LinkedIn

চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালককে হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ ঠিকাদারের মোট ১২টি প্রতিষ্ঠানকে ডিবার (Debar) বা ক্রয়কার্যে অংশগ্রহণে বিরত রাখা হয়েছে। এই ডিবার (Debar) প্রক্রিয়াকে অনেকে কালো তালিকাভুক্ত করা হিসেবে উল্লেখ করে থাকেন। গত ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সন্ধ্যায় প্রতিষ্ঠানগুলোকে ডিবার/কালো তালিকাভুক্ত করে সিটি করপোরেশন।

আরও পড়ুনঃ প্রকল্প পরিচালককে নিরাপত্তা দেয়াও রাষ্ট্রের দায়িত্ব

ডিবার তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হলোঃ

    • মুহাম্মদ সাহাব উদ্দিনের মেসার্স মাহমুদা বিল্ডার্সমেসার্স এস জে ট্রেডার্স,
    • আশীষ কুমার দের মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজমেসার্স দীপা এন্টারপ্রাইজ,
    • সঞ্জয় ভৌমিকের মেসার্স বাংলাদেশ ট্রেডার্স,
    • মোহাম্মদ ফেরদৌসের মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ,
    • সুভাষ মজুমদারের মেসার্স জয় ট্রেডার্স,
    • মো. হাবিব উল্লা খানের মেসার্স খান করপোরেশন,
    • মো. নাজিম উদ্দিনের মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্স,
    • মো. নাজমুল হোসেনের মেসার্স রাকিব এন্টারপ্রাইজ,
    • মো. ইউসুফের মেসার্স ইফতেখার অ্যান্ড ব্রাদার্স, এবং
    • আলমগীরের মেসার্স তানজিল এন্টারপ্রাইজ

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় এসব ঠিকাদার জড়িত আছেন বলে চিহ্নিত করা হয়েছে। হামলাকারীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। সরকারি প্রতিষ্ঠানে সংঘটিত এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে ডিবার তালিকাভুক্ত করা হয়েছে।

১২টি প্রতিষ্ঠানকে ডিবার (Debar) করা হয়েছে

ডিবার তালিকাভুক্তি হওয়ার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এখন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোন উন্নয়নকাজ করতে পারবে না। তবে উল্লেখিত আদেশে কোন সময়সীমা বা সরকারের অন্য প্রতিষ্ঠানের জন্যও তা প্রযোজ্য কি না এর কোন উল্লেখ করা হয় নি। 

ডিবার তালিকাভুক্তির আদেশের কপি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) পাঠানো হবে মর্মে জানা গেছে।

উন্নয়ন প্রকল্পের কাজ না পেয়ে গত ২৯ জানুয়ারি বিকেলে একদল ঠিকাদার প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে তাঁকে হেনস্থা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সমসাময়িক

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি

চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং

Read More »
সমস্যা/কেস স্টাডি

e-GP টেন্ডারে TEC সদস্যদের Declaration কি হার্ডকপিতে আলাদা দিতে হবে ?

সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

Read More »
সমস্যা/কেস স্টাডি

দরপত্র মূল্যায়নে TEC সদস্যদের কতগুলো ঘোষণা (Declaration) দিতে হয় ?

সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

Scroll to Top