Individual Consultant দের ই-জিপিতে রেজিস্ট্রেশন ফি লাগবে না
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার অনলাইন প্ল্যাটফর্ম Electronic Government Procurement (e-GP)-এ ব্যক্তি পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি বা নিবন্ধন ফি বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে ব্যক্তি পরামর্শকরা কোনো ফি ছাড়াই ই-জিপি সিস্টেমে নিবন্ধন করতে পারবেন। শুধু তাই নয়, নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ব্যক্তি পরামর্শকগন ই-জিপি সিস্টেমে লগইন করতে পারবেন। নবায়ন ফি-ও প্রদান করতে হবে না।
তবে, এ বিষয়ে বিপিপিএ (Bangladesh Public Procurement Authority – BPPA) থেকে কোন সার্কুলার জারী না করায় অনেকেই এখনও এটা অবগত নয়।
বাংলাদেশের সরকারি ক্রয় কার্যক্রম ডিজিটালভাবে পরিচালনার জন্য BPPA এর অধীনে e-GP প্ল্যাটফর্ম পরিচালিত হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঠিকাদার, সরবরাহকারী ও পরামর্শকরা (ব্যাক্তি/প্রতিষ্ঠান) অনলাইনে দরপত্র ও পরামর্শক সেবা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।
আগে কী ছিল
এর আগে ব্যক্তি পরামর্শকদের ই-জিপি সিস্টেমে নিবন্ধনের সময় একটি নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিতে হতো এবং রেজিস্ট্রেশন ফি জমার স্লিপও আবেদনপত্রের অংশ হিসেবে আপলোড করতে হতো।
ই-জিপিতে Individual Consultant দের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রথম থেকেই পরামর্শক প্রতিষ্ঠান (Consulting Firm) এবং ব্যক্তি পরামর্শকদের মধ্যে ফি কাঠামোর বৈষম্য নিয়ে সমালোচনা হয়ে আসছিল। বিষয়টি নিয়ে procurementbd.com-এ ইতিপূর্বে একটি বিশ্লেষণধর্মী লেখা প্রকাশিত হয়েছিল।
বিস্তাতির দেখুনঃ ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য
এখন কী পরিবর্তন হলো
সম্প্রতি ই-জিপি সিস্টেমে ব্যক্তি পরামর্শকদের জন্য রেজিস্ট্রেশন ফি অপশনটি সরিয়ে দেওয়া হয়েছে। ফলে নতুন ব্যবহারকারী হিসেবে নিবন্ধন করার সময় ব্যক্তি পরামর্শকদের আর কোনো ফি প্রদান করতে হচ্ছে না এবং সরাসরি ফ্রি নিবন্ধন করা যাচ্ছে।
তবে নিবন্ধনের অন্যান্য ধাপ আগের মতোই রয়েছে। অর্থাৎ অনলাইনে তথ্য প্রদান, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড এবং যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার পর ব্যবহারকারী অ্যাকাউন্ট সক্রিয় করা হয়।
ফি ছাড়া রেজিস্ট্রি কিভাবে করবেন জানতে দেখুনঃ ই-জিপিতে Individual Consultant হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
সাধারণত ব্যক্তি পরামর্শকদের নিবন্ধনের সময় নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন হয়—
- জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট
- পাসপোর্ট সাইজ ছবি
- ব্যক্তিগত ই-মেইল আইডি
- প্রয়োজনীয় প্রোফাইল তথ্য
কেন এটি গুরুত্বপূর্ণ
বিশেষজ্ঞদের মতে, ব্যক্তি পরামর্শকদের জন্য রেজিস্ট্রেশন ফি বাতিল করা হলে নতুন পেশাজীবীদের জন্য সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ আরও সহজ হবে। এতে সরকারি পরামর্শক সেবার বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং দক্ষ মানবসম্পদ যুক্ত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।
এই লেখকের অন্যান্য লেখা

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?
চুক্তি সম্পাদনের পর হতে উক্ত চুক্তি সফলভাবে সম্পন্ন বা বাতিল পর্যন্ত সময়ে প্রশাসনিক, আর্থিক, ব্যবস্থাপনাগত ও কারিগরী কারনে চুক্তির ভেরিয়েশন

রেডিও Talk: আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস
বিস্তারিত দেখুনঃ আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস

রেডিও Talk: ই-জিপি সাইটে ভোগান্তি: ব্যবহারকারীদের ক্ষোভ
বিস্তারিত দেখুনঃ ই-জিপি সাইটে ভোগান্তি: ব্যবহারকারীদের ক্ষোভ, কবে মিলবে সমাধান ?

রেডিও Talk: ই-জিপিতে ব্যক্তি পরামর্শকদের রেজিস্ট্রেশন ফি নিয়ে বৈষম্য
বিস্তারিত দেখুনঃ ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য