Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ডিসেম্বর’২০ পর্যন্ত সরকারি ব্যয়ে গাড়ি কেনা বন্ধ

Facebook
Twitter
LinkedIn

করোনা ভাইরাসের সময়কালে ব্যয় কমাতে পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ (৬) অধিশাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। যুগ্ম সচিব মো. মাহফুজুল আলম খান স্বাক্ষরিত পরিপত্রে এ কথা বলা হয়েছে।

Vehicle purchasing till Dec 2020

এতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় ও সরকারের কৃচ্ছতা সাধন নীতির আলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সব ধরনের নতুন যানবাহন ক্রয় বন্ধ থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বাজেট ঘোষণার পরপরই বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠান নতুন গাড়ি কেনার জন্য প্রস্তুতি নেয়। অনেক সময় চলার উপযোগি গাড়ি রেখে নতুন গাড়ি কেনার প্রবণতা দেখা যায়।

সূত্র জানায়, কোভিড-১৯ এর ছোবলে দেশে সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এছাড়া কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য খাতেই বিপুল ব্যয় হচ্ছে। সরকার সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সীমিত রেখে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সর্বস্ব দিয়ে মোকাবিলা করছে। এ অবস্থা কতদিন স্থায়ী হবে, এখনো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এরই অংশ হিসেবে সব ধরনের নতুন গাড়ি কেনা থেকে বিরত থাকার নির্দেশনা জারি করা হয়েছে।

সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে (সংশোধিত) জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল, তার চেয়ে প্রায় ৮৫ হাজার কোটি টাকা কম আহরিত হবে বলে জানা গেছে। তাই বাধ্য হয়ে ব্যয় নিয়ন্ত্রণের পথে হাঁটছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

Magazine

IT Hardware ক্রয় নিয়ে “Force Majeure” বিতর্ক

বিশ্বব্যাপী IT hardware procurement বর্তমানে একটি অস্বাভাবিক চ্যালেঞ্জের মুখোমুখি। সাম্প্রতিক সময়ে ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এবং স্টোরেজ ডিভাইসের মতো প্রযুক্তি পণ্যের

Read More »
ক্রয়কারি ফোরাম

ইউনিয়ন পরিষদে এখনও চালু হয়নি ই-জিপি

স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে কীভাবে ? বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ (Union

Read More »
সমসাময়িক

১ম সংসদ অধিবেশনঃ সরকারি ক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ

আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের

Read More »
প্রকিউরমেন্ট বিডি news

বিপিপিএ’র সিদ্ধান্তঃ Individual Consultant দের ই-জিপিতে রেজিস্ট্রেশন ফি লাগবে না

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার অনলাইন প্ল্যাটফর্ম Electronic Government Procurement (e-GP)-এ ব্যক্তি পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি বাতিল করা হয়েছে।

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

Scroll to Top