Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

কারা অধিদপ্তরের কেনাকাটায় যতো অনিয়ম

Facebook
Twitter
LinkedIn

কারা অধিদপ্তরের বিভিন্ন কেনাকাটায় ব্যাপক অনিয়ম অব্যাহত রয়েছে। পদে পদে লঙ্ঘিত হচ্ছে সরকারি ক্রয় আইন ও বিধি। বিভিন্ন দরপত্র ক্রয় কার্যক্রমে অংশগ্রহণকারী ও মূল্যায়ন কমিটি কর্তৃক দরপত্র ক্রয় কার্যক্রমে PPA-06 এবং PPR-08 এর বিভিন্ন ধারা ও বিধি লঙ্ঘন, ভঙ্গ, অন্যায়, বেআইনি ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড করা হয়েছে। এমনকি পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (CPTU) এর তদন্ত রিপোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় বিশেষ সিন্ডিকেটকে কাজ দেওয়ার অভিযোগও রয়েছে।

সিপিটিইউর একটি ৯ পৃষ্ঠার বিশদ তদন্ত প্রতিবেদনে সরকারি ক্রয় বিধি লঙ্ঘনের বিস্তর তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। রিভিউ প্যানেল-০২ এর চেয়ারপারসন ও সরকারের সাবেক সচিব মো. এনামুল কবীর স্বাক্ষরিত প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়, ‘একই রকমের পেশকৃত কাগজপত্র থাকা সত্ত্বেও কেন প্রথমোক্ত ছয়জন দরদাতাকে টেকনিক্যালি অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে তার কোন কারণ প্যানেল বরাবর পেশ করতে ক্রয়কারী কর্তৃপক্ষ (কারা অধিদপ্তর) ব্যর্থ হয়েছে। দ্বিতীয়বারের দরপত্রে টেকনিক্যাল বিষয়গুলো তারা কেন ক্ষেত্র বিশেষে আমলে না নিয়ে ওভারলুক করেছেন তাও বোধগম্য নয়। দরপত্র মূল্যায়নে দরদাতাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার আলোকে মূল্যায়ন যথাযথ হয়নি।

অপর এক স্থানে বলা হয়েছে, ‘১ম বারের দরপত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল তা দ্বিতীয় বারের দরপত্রেও বিদ্যমান থাকা সত্ত্বেও কেন তিনটি দরপত্রকে কারিগরিভাবে যোগ্য ঘোষণা করা হলো তার উপযুক্ত যুক্তি বা কারণ ক্রয়কারী কর্তৃপক্ষ প্যানেল বরাবর পেশ করতে পারেননি।

তদন্ত প্রতিবেদনজুড়ে কারা অধিদপ্তরের দরপত্র মূল্যায়ন কমিটির বিরুদ্ধে এ রকম বহু অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

FAQ

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট দিয়ে কি Service ক্রয় করা যাবে ?

সরকারি ক্রয়ের ক্ষেত্রে বারবার দরপত্র আহ্বানের প্রশাসনিক ও আর্থিক জটিলতা নিরসন এবং উন্নততর ক্রয় ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (Framework Agreement)’

Read More »
প্রকিউরমেন্ট বিডি news

নতুন একনেক এবং CCGP কমিটি গঠন

নতুন সরকার আসার পর নতুন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক – ECNEC) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি

Read More »
PPR-2025 সংক্রান্ত আলোচনা

Works চুক্তিতে মূল্যবৃদ্ধি নিয়ে পিপিআর ২০২৫ এ কি আছে ?

বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top