Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করতে হলে ক্রয়কারির অনুমতি লাগবে

Facebook
Twitter
LinkedIn

টেন্ডারে দরপত্র জামানত (Tender Security) এবং কার্যসম্পাদান জামানত (Performance Security) হিসেবে ব্যাংক গ্যারান্টি জমা দেয়া যায়। পিপিআর-০৮ অনুযায়ি অসদুদ্দেশ্যে দরপত্র দাখিল নিরুৎসাহিত করার উদ্দেশ্যে ক্রয়কারী দরপত্র দলিলে দরপত্র জামানত এবং কার্যসম্পাদান জামানত দাখিলের শর্ত আরোপ করিতে পারে।

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন

টেন্ডারে দাখিলকৃত দরপত্র জামানত (Tender Security) এবং কার্যসম্পাদান জামানত (Performance Security) এর একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। বিশেষ করে দরপত্র জামানত বা কার্যসম্পাদান জামানতে হিসেবে যদি ব্যাংক গ্যারান্টি জমা দেয়া হয় সেক্ষেত্রে ব্যাংক গ্যারান্টিতে উল্লেখিত মেয়াদ অনেক গূরুত্বপূর্ণ।

কিন্তু দেখা যাচ্ছে, সরকারি বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদার ও প্রতিষ্ঠানের ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের মাধ্যমে অন্যদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। যদিও গ্রাহকের অনুমতি ছাড়া ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের সুযোগ নেই। ব্যাংকের কিছু কর্মকর্তা এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে অনুমতি ছাড়া ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার না করার নির্দেশ দিয়েছে।

BG release করতে Procuring Entity এর অনুমতি লাগবে

প্রজ্ঞাপনে বলা হয়, কিছু ব্যাংক দরপত্র মূল্যায়নকালীন দরপত্রদাতার অনুকূলে ইস্যুকৃত ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করে নেয়। এতে সর্বনিম্ন দরপত্রদাতার চেয়ে অধিক মূল্য প্রদানকারী দরপত্রদাতার কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়। এতে একদিকে সরকারি কাজ বাধাগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

এ জন্য সরকারের অপ্রয়োজনীয় ব্যয় রোধ, সরকারি কাজ ত্বরান্বিত করা এবং দরপত্র প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনার কথা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দরপত্র আহ্বানকারী প্রতিষ্ঠানের সম্মতি ছাড়া কোনো ব্যাংক গ্যারান্টি বাতিল করা যাবে না।

এ বিষয়ে প্রকিউরমেন্টবিডি.কম এ অনেক আগেই মতামত প্রকাশিত হয়েছিল। এই নির্দেশনা জারীর ফলে তা আইনি কাঠামো পেল।

আরও জানতে দেখুনঃ Performance Security’র মেয়াদ শেষ হলেই কি ক্যাশ করা যাবে ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

FAQ

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট দিয়ে কি Service ক্রয় করা যাবে ?

সরকারি ক্রয়ের ক্ষেত্রে বারবার দরপত্র আহ্বানের প্রশাসনিক ও আর্থিক জটিলতা নিরসন এবং উন্নততর ক্রয় ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (Framework Agreement)’

Read More »
প্রকিউরমেন্ট বিডি news

নতুন একনেক এবং CCGP কমিটি গঠন

নতুন সরকার আসার পর নতুন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক – ECNEC) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি

Read More »
PPR-2025 সংক্রান্ত আলোচনা

Works চুক্তিতে মূল্যবৃদ্ধি নিয়ে পিপিআর ২০২৫ এ কি আছে ?

বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top