নতুন একনেক এবং CCGP কমিটি গঠন
নতুন সরকার আসার পর নতুন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক – ECNEC) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি – CCGP) গঠন করা হয়েছে।
নতুন ECNEC এবং CCGP কমিটি এবং কার্যপরিধি দেখতে ক্লিক করুন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক-ECNEC)
-
-
- সভাপতিঃ তারেক রহমান।
- বিকল্প সভাপতিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।
- মোট সদস্যঃ ৯ জন।
- কার্য-পরিধির সার-সংক্ষেপঃ সকল বিনিয়োগ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনা ও অনুমোদন, সরকারি খাতে ৫০ কোটি টাকার ঊর্ধ্বে মোট বিনিয়োগ ব্যয় সংবলিত প্রকল্পগুলোর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার সুপারিশ বিবেচনা ও অনুমোদন, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, বেসরকারি উদ্যোগ, যৌথ উদ্যোগ অথবা অংশগ্রহণমূলক বিনিয়োগ কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা, দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবীক্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও এর সঙ্গে সংশ্লিষ্ট নীতি-নির্ধারণী বিষয়সমূহ পর্যালোচনা এবং বৈদেশিক সহায়তার বার্ষিক লক্ষ্যমাত্রা বিবেচনা ও অনুমোদন এবং এ লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা।
-
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCGP)
-
-
- আহবায়কঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী।
- মোট সদস্যঃ ৭ জন।
- কার্য-পরিধির সার-সংক্ষেপঃ
-
পূর্ত কাজ:
১০০ কোটি টাকার ঊর্ধ্বের (উন্নয়ন প্রকল্প ও অনুন্নয়ন বাজেটের ক্ষেত্রে)
পণ্য/যন্ত্রপাতি/সরঞ্জামাদি ও সংশ্লিষ্ট সেবা:
উন্নয়ন প্রকল্পঃ ১০০ কোটি টাকার ঊর্ধ্বের
অনুন্নয়ন বাজেটঃ ৫০ কোটি টাকার ঊর্ধ্বের
পরামর্শক সার্ভিস (কনসালটেন্সি সার্ভিসেস) সংক্রান্ত:
উন্নয়ন প্রকল্পঃ ৩০ কোটি টাকার ঊর্ধ্বের
অনুন্নয়ন বাজেটঃ ২০ কোটি টাকার ঊর্ধ্বের
ভৌত সেবা:
উন্নয়ন প্রকল্পঃ ২৫ কোটি টাকার ঊর্ধ্বের (কর্পোরেশন/স্বায়ত্তশাসিত, ইত্যাদির ক্ষেত্রে ১৫ কোটির ঊর্ধ্বের)
অনুন্নয়ন বাজেটঃ ১০ কোটি টাকার ঊর্ধ্বের
উল্লেখ্যু, প্রতিবারই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরোনো কমিটি বাতিল করে নতুন একনেক এবং সিসিজিপি কমিটি গঠিত হয়।
একনেক সভায় উন্নয়ন প্রকল্প পাস হয়। তবে একনেক সভায় যে মন্ত্রণালয়ের প্রকল্প ওঠে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে উপস্থিত থাকতে হয়। আবার, সিসিজিপি তে সরকারি কেনাকাটা (Procurement) যাচাই, অনুমোদন, ইত্যাদি কার্যক্রম করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই লেখকের অন্যান্য লেখা

SLT: টেন্ডারে কৃত্রিম প্রতিযোগিতা এবং নতুন চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয়ব্যবস্থায় (Public Procurement) দীর্ঘদিন ধরেই একটি বড় উদ্বেগের বিষয় ছিল অস্বাভাবিক কম দর (Abnormally Low Bid – ALB)

NOA অটোমেটিক accepted দেখাচ্ছে। এখন করণীয় কি ?
একটি টেন্ডারে কর্তৃপক্ষ আমার প্রতিষ্ঠানের নামে NOA (Notification of Award) ইস্যু করেছে, ই-জিপিতে মেসেজ এসেছে। কিন্তু আমি এক্সেপ্ট করতে গিয়ে

NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়
বিস্তারিত দেখুনঃ NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়

Individual Consultancy চুক্তিতে ভ্যাট এবং আয়করের হার নিয়ে হতাশা
বিস্তারিত দেখুনঃ ব্যক্তি পরামর্শক (Individual Consultant) চুক্তিতে ভ্যাট এবং আয়করের হার নিয়ে হতাশা