Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সরকারি ক্রয়ের আয়নাঃ ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ

Facebook
Twitter
LinkedIn

প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM
উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী)
নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর,
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা।
মোবাইল০১৭২২০৪৪৩৩৫
ইমেইলmoktar031061@gmail.com
=====================================

 

সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের সর্বোত্তম ব্যবহার (Value for Money) নিশ্চিতকরণে শুধুমাত্র সঠিক নিয়মে ক্রয়কার্য সম্পাদনই যথেষ্ট নয়, বরং সম্পাদিত কাজগুলো আইন ও বিধি মেনে হয়েছে কি না, তা যাচাই করাও সমানভাবে জরুরী। এই যাচাই প্রক্রিয়ার অন্যতম প্রধান হাতিয়ার হলো ‘ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ’ বা (Procurement Post- Review)। এটি এমন একটি নিরীক্ষা ব্যবস্থা যা ক্রয়ের পরে নিরপেক্ষ পরামর্শকের মাধ্যমে পরিচালিত হয়। পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর আওতায় এটি একটি বিধিবদ্ধ প্রক্রিয়া।

 

আইনি ভিত্তি ও আবশ্যকতা


পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ধারা ২৪ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ৬২বিধি ৬৩ অনুযায়ী ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ পরিচালিত হয়।

 

কার জন্য বাধ্যতামূলক ?


বিধি ৬৩(১) অনুযায়ী, যদি কোনো নির্দিষ্ট অর্থবছরে কোনো ক্রয়কারীর (PE) সম্পাদিত (চুক্তি সম্পাদনকৃত অথবা উক্ত অর্থবৎসরে ক্রয় সম্পন্ন করা হইয়াছে এইরূপ) ক্রয়চুক্তির মোট পরিমাণ ২৫ (পঁচিশ) কোটি টাকার অধিক হয়, তবে ওই কার্যালয়ের জন্য নিরপেক্ষ পরামর্শক নিয়োগ করে এই পুনরীক্ষণ করা বাধ্যতামূলক।

 

পরামর্শক নিয়োগ


ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) উহার নিয়ন্ত্রণাধীন যে সমস্ত ক্রয়কারী (PE) এর কোনো নির্দিষ্ট অর্থবছরে সম্পাদিত (চুক্তি সম্পাদনকৃত অথবা উক্ত অর্থবৎসরে ক্রয় সম্পন্ন করা হইয়াছে এইরূপ) ক্রয়চুক্তির মোট পরিমাণ ২৫ (পঁচিশ) কোটি টাকার অধিক হবে সে সমস্ত ক্রয়কারীর ক্রয়চুক্তিসমুহ বিপিপিএ কর্তৃক জারীকৃত ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ কার্যপ্রণালি অনুসরণ করে নিরপেক্ষ পরামর্শক নির্বাচন এবং ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ কাজ সম্পাদন করনের ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে পিপিআর-২০২৫ এর বিধি ১২৪ ও ১২৫-এর বিধান অনুসরণক্রমে যথাযথ যোগ্যতাসম্পন্ন নিরপেক্ষ পরামর্শক নিয়োগ করতে হবে।

ক্রয়কারী প্রত্যেক অর্থবৎসর সমাপ্তির ০৯ (নয়) মাসের মধ্যে ক্রয় প্রক্রিয়া উত্তর পুনরীক্ষণ সম্পন্ন করিয়া বিপিপিএ-এর নিকট প্রতিবেদন দাখিল করার নিশ্চয়তা বিধান করবেন।

 

পরামর্শকের কাজের পরিধি


[বিস্তারিত দেখতে লগইন করুন]

You need to be logged in to view the rest of the content. Please . Not a Member? Join Us

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?

Scroll to Top