রিভিউ প্যানেল (Review Panel) এর সংখ্যা বৃদ্ধি
অতি সম্প্রতি, সিপিটিইউ থেকে নতুন ভাবে রিভিউ প্যানেল পূনর্গঠন করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ধারা ৩০ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর তফসিল-২ অনুযায়ী সিপিটিইউ রিভিউ প্যানেল গঠন করে এই তালিকা প্রস্তুত ও প্রকাশ করেছে।

নতুন প্রকাশিত রিভিউ প্যানেলের সংখ্যা ৫ টি। আগের তালিকাতে মোট ৩ টি রিভিউ প্যানেল ছিল। বর্তমান সময়ে রিভিউ প্যানেলে আগত অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ায় এই তালিকা বৃদ্ধি করে হয়েছে বলে জানা গেছে।
৫ টি রিভিউ প্যানেলের মধ্যে ৪টির সভাপতি সচিব (অবসরপ্রাপ্ত) পর্যায়ের এবং ১টির সভাপতি অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) পর্যায়ের কর্মকর্তা। এই নিয়োগের মেয়াদ ৩ বছর।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী এই রিভিউ প্যানেল এর সংখ্যা হবে ৩ থেকে ৫। এই প্যানেলে আইন বিষয়ক বিশেষজ্ঞ, ক্রয়কার্যে কারিগরী জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞ এবং চুক্তি ব্যবস্থাপনায় অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয় থাকতে হবে।
টেন্ডার (দরপত্র) আহবানের পর ঠিকাদার হিসেবে আপনার বিভিন্ন কারণে ঐ টেন্ডারের বিষয়ে অভিযোগ থাকতে পারে। এজন্য অভিযোগটি প্রথমে সংশ্লিষ্ট ক্রয়কারীর প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট দায়ের করতে হবে। উক্ত কর্তৃপক্ষ নির্ধারিত সময়সীমার মধ্যে তা নিষ্পত্তি করবে ৷ কিন্তু অভিযোগকারি যদি প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তে সন্তুষ্ট না হন বা উক্ত কর্তৃপক্ষ যথাসময়ে সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ হয়, তা হলে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ প্যানেলের নিকট আপীল করতে পারবেন ৷
এই লেখকের অন্যান্য লেখা

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?
চুক্তি সম্পাদনের পর হতে উক্ত চুক্তি সফলভাবে সম্পন্ন বা বাতিল পর্যন্ত সময়ে প্রশাসনিক, আর্থিক, ব্যবস্থাপনাগত ও কারিগরী কারনে চুক্তির ভেরিয়েশন

রেডিও Talk: আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস
বিস্তারিত দেখুনঃ আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস

রেডিও Talk: ই-জিপি সাইটে ভোগান্তি: ব্যবহারকারীদের ক্ষোভ
বিস্তারিত দেখুনঃ ই-জিপি সাইটে ভোগান্তি: ব্যবহারকারীদের ক্ষোভ, কবে মিলবে সমাধান ?

রেডিও Talk: ই-জিপিতে ব্যক্তি পরামর্শকদের রেজিস্ট্রেশন ফি নিয়ে বৈষম্য
বিস্তারিত দেখুনঃ ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য