বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নে কাজ করছে এডিবি
বাংলাদেশ রেলওয়ের চলমান সংস্কারে সহায়তায় ফেব্রুয়ারী ২১, ২০১৮ সালে “রেলওয়ে রোলিং স্টক অপারেশনস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট” এর আওতায় ৩৬ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। সড়ক পরিবহনের ওপর নির্ভরতা কমিয়ে রেলওয়ে ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্যও এই অর্থ ব্যয়ের কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশ রেলওয়ের পরিচলন দক্ষতা বাড়বে বলে আশা করা যাচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ, ১২৫টি লাগেজ ভ্যান ও মালগাড়ির জন্য এক হাজার ওয়াগন কেনার কার্যক্রম শুরু হয়েছে। সেই সাথে লোকোমোটিভে ডিজেল সাশ্রয়ের জন্য অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট, রক্ষণাবেক্ষণ, ট্রেন ড্রাইভারদের প্রশিক্ষণ ও রেলওয়েতে তথ্যপ্রযুক্তির উন্নয়নেও কাজ করা হবে। আর দক্ষতা বৃদ্ধির ফলে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণও কমবে।
বাংলাদেশে সড়ক পথের তুলনায় রেলওয়েতে কম খরচে, নিরাপদে ও স্বল্প জ্বালানীতে যাত্রী ও মালামাল পরিবহন করা সম্ভব। কিন্তু বিনিয়োগের অভাব ও পুরনো রেলগাড়ি ব্যবহারের কারণে এটি পিছিয়ে রয়েছে।
আকাশ থেকে দেখলে বাংলাদেশ এখন অনেক আধুনিক। সবকিছুর মূলে … অনেক কিছুর সাথে … Engineering inside.
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
এই লেখকের অন্যান্য লেখা

অত্যধিক নিম্নদরের দরপত্র কি চক্রান্তমূলক কর্ম ?
বিস্তারিত দেখুনঃ “অত্যধিক নিম্নদরের দরপত্র” বনাম “চক্রান্ত”: একটি বিশ্লেষণ

“অত্যধিক নিম্নদরের দরপত্র” বনাম “চক্রান্ত”: একটি বিশ্লেষণ
সম্প্রতি বিপিপিএ (BPPA: Bangladesh Public Procurement Authority) হতে অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে একটি পরিপত্র জারী হয়েছে যেখানে এই

ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেইনার নিয়োগ ২০২৬ | BPPA Trainer Pool
বিস্তারিত দেখুনঃ ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেইনার পুল সম্প্রসারণ হচ্ছেঃ আবেদনের বিস্তারিত জানুন

SLT টেন্ডারে কৃত্রিম প্রতিযোগিতা !! এনালাইসিস করে যা পাওয়া গেল
বিস্তারিত দেখুনঃ SLT: টেন্ডারে কৃত্রিম প্রতিযোগিতা এবং নতুন চ্যালেঞ্জ
1 thought on “বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নে কাজ করছে এডিবি”
ভাল কাজ হচ্ছে দেশে …