Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ট্রেড লাইসেন্স দিতে পারবে বেজা

Facebook
Twitter
LinkedIn

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স নিতে এখন আর ইউনিয়ন পরিষদে দৌড়াতে হবে না বিনিয়োগকারীদের। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষই (বেজা) এখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ট্রেড লাইসেন্স দিতে পারবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক অঞ্চল ও সেখানকার বিনিয়োগকারীদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ট্রেড লাইসেন্স সংক্রান্ত ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে বেজার পক্ষে ট্রেড লাইসেন্স দেয়ার সুযোগ তৈরি হয়েছে।

১১ ফেব্রুয়ারির তারিখ দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বেজা বিনিয়োগকারীদের কাছ থেকে নির্ধারিত ফি বা মাশুল নিয়ে তাদের ট্রেড লাইসেন্স দেবে। এই মাশুল আবার বেজা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা দিয়ে দিবে। ফলে ইউনিয়ন পরিষদ লাইসেন্স  দেয়ার ক্ষমতা হারালেও তাদের আয় কমবে না। বেজা সূত্র জানিয়েছে, বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে সরকার এই উদ্যোগ নিয়েছে।

সরকার ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলগু প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যে সরকারি খাতে তিনটি অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ শুরু হয়েছে। বেসরকারি খাতে ২০টি অর্থনৈতিক অঞ্চলকে প্রাক যোগ্যতা লাইসেন্স দেয়া হয়েছে। এর মধ্যে ৭টিকে চূড়ান্ত লাইসেন্স দেয়া হয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেয়ার বিধান ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সমসাময়িক

পাবলিক প্রকিউরমেন্টে পেশাদারিত্বের নতুন দিগন্ত: BIM-এর ডিপ্লোমা প্রোগ্রাম (DPPM)

বাংলাদেশের সরকারি ক্রয় বা পাবলিক প্রকিউরমেন্ট ব্যবস্থা এখন একটি অত্যন্ত প্রযুক্তিগত এবং আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। প্রতি বছর

Read More »
প্রকল্প ব্যবস্থাপনা

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা সপ্তাহঃ ক্রয়কারি, পিডি অফিস ও ঠিকাদারদের জন্য অনন্য সুযোগ

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজিঃ CAG) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১১ মে থেকে ১৯ মে, ২০২৬ পর্যন্ত ০৭

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top