এক ব্যক্তির কোম্পানি গঠনে সুবিধা কি ?
সহজে কোম্পানি খুলে ব্যবসা করার জন্য সরকার ২০২০ সালে কোম্পানি আইন সংশোধন করে এক ব্যক্তির কোম্পানি (ওপিসি) খোলার অনুমতি দেয়। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে এ সুযোগ তৈরি করা হয়। আইনি সুযোগ দেওয়া হলেও এক ব্যক্তির কোম্পানি করার ক্ষেত্রে প্রত্যাশিত সাড়া মিলছে না।
আরও পড়ুনঃ এক ব্যক্তির কোম্পানি নিবন্ধনে আগ্রহ কম
তবে এক ব্যক্তির কোম্পানির অনেকগুলো সুবিধা আছে। যেমনঃ
এক ব্যক্তির কোম্পানি গঠনে সুবিধা
-
- কোম্পানি আইন অনুযায়ী, ওপিসি কোম্পানিগুলোর প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সুযোগ আছে। সে ক্ষেত্রে কোম্পানির বার্ষিক লেনদেন বা টার্নওভার ১ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে হতে হবে। আর এক ব্যক্তির কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধন হতে হয় সর্বনিম্ন ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা।
- ওপিসি কোম্পানির ক্ষেত্রে করপোরেট করহার বর্তমানে ২২ দশমিক ৫ শতাংশ। আর দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে এই করহার ২৭ দশমিক ৫ শতাংশ। সেই হিসেবে ওপিসি কোম্পানিগুলো ৫ শতাংশ কর ছাড় পেয়ে থাকে।
- যৌথ মালিকানা বা একাধিক মালিকানার কোম্পানির ক্ষেত্রে দায় থাকে বেশি, আর এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে দায় সীমিত। কোম্পানির নিবন্ধন থাকলে ব্যবসা পরিচালনা অনেক সহজ হয়।
নিরীক্ষা করতে গেলে কিছু খরচ করা লাগে সত্য, তবে প্রতিষ্ঠানের কোথাও কোনো সমস্যা আছে কি না, সেটি নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। - কোম্পানি করলে ব্যাংক ঋণ পাওয়ার মতো বিষয়ে কিছু সুবিধা পাওয়া যায়।
আরও পড়ুনঃ ‘এক ব্যক্তির কোম্পানি’ খোলার সুযোগ আসছে
আরও দেখুনঃ একক মালিকানাধীন ফার্ম কে লিমিটেড কোম্পানি বানালে পূর্ববর্তী ফার্মের অভিজ্ঞতা বিবেচিত হবে কি না ?
এই লেখকের অন্যান্য লেখা

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?
বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Indirect Procurement 2026 Report: Uncertainty as a Catalyst for Efficiency
The year 2026 is an extremely challenging and transformative year for procurement professionals. According to the 9th Annual Indirect Procurement

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা
1 thought on “এক ব্যক্তির কোম্পানি গঠনে সুবিধা কি ?”
Great