চুক্তি সংক্রান্ত জামানতঃ সরকারি ক্রয়ে নিরাপত্তা ও বাস্তবায়ন নিশ্চিতকরণ
প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM
উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী)
নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর,
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা।
মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫
ইমেইল: moktar031061@gmail.com
=====================================
সরকারি ক্রয় প্রক্রিয়ায় (Public Procurement) চুক্তির শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA) কর্তৃক প্রণীত PPR-2025 এবং আদর্শ দরপত্র দলিল (STD) অনুযায়ী, ঠিকাদারকে চুক্তির শর্ত পালনে বাধ্য করতে চুক্তি সংক্রান্ত জামানত (Contractual Security) ক্রয়কারীর জন্য রক্ষাকবচ বা নিরাপত্তা জাল (Safety Net) হিসেবে কাজ করে।
চুক্তি সংক্রান্ত জামানত (Contractual Security) কী?
সরকারি ক্রয় বা পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে Contractual Security বা চুক্তি সংক্রান্ত জামানত হলো একটি আর্থিক নিশ্চয়তা, যা একজন ঠিকাদার বা সরবরাহকারী চুক্তির শর্তাবলি যথাযথভাবে পালন করার অঙ্গীকার বা নিশ্চয়তা হিসেবে ক্রয়কারীকে (Procuring Entity) প্রদান করে থাকেন।
PPR-2025 অনুযায়ী, চুক্তির নিরাপত্তা মূলত দুটি প্রধান উপাদানের মাধ্যমে নিশ্চিত করা হয়ঃ
ক) কার্যসম্পাদন জামানত (Performance security) এবং
খ) রক্ষণযোগ্য অর্থ (Retention money)
কার্যসম্পাদন জামানত (Performance security)
কার্যসম্পাদন জামানত (Performance security) এমন একটি জামানত যা একজন কৃতকার্য ইকোনমিক অপারেটর (সরবরাহকারী/ঠিকাদার/সেবাদানকারী) চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে জমা প্রদান করেন। উক্ত জামানত প্রদানের মাধ্যমে উক্ত ইকোনমিক অপারেটর চুক্তির সকল শর্ত মেনে গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে চুক্তি সম্পাদন করবেন বলে নিশ্চয়তা প্রদান করেন।
কার্যসম্পাদন জামানত (Performance security) এর উদ্দেশ্য:
- ঠিকাদারের পেশাদারিত্ব নিশ্চিত করা।
- চুক্তি লঙ্ঘন করলে ক্রয়কারীর ক্ষতিপূরণ নিশ্চিত করা।
- চুক্তি বাস্তবায়নকালে চুক্তির কোন শর্ত অবমাননা বা চুক্তি অসম্পুর্ণ রেখে চলে যাওয়ার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা প্রদান।
কৃতকার্য ইকোনমিক অপারেটর কর্তৃক Performance Security দাখিলের সময়সীমা [বিধি-১২৩(৫)]
ক) জাতীয় পর্যায়ের দরপত্রের ক্ষেত্রে, চুক্তিসম্পাদন নোটিশ (NOA) বা প্রস্তাব গ্রহণ পত্র (LOA) জারির তারিখ হতে
- ৫ কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ৭ কার্যদিবসের মধ্যে;
- ৫ কোটি হতে ২৫ কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ১০ কার্যদিবসের মধ্যে;
- ২৫ কোটি টাকার অধিক প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ১৪ কার্যদিবসের মধ্যে
খ) আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে, চুক্তিসম্পাদন নোটিশ (NOA) বা প্রস্তাব গ্রহণ পত্র (LOA) জারির ২৮ কার্যদিবসের মধ্যে।
Performance security জমা দেওয়ার মাধ্যম (Form of Submission)
সম্পুর্ন রিপোর্ট দেখতে লগইন করুন।
এই লেখকের অন্যান্য লেখা

সরকারি ক্রয়ে ‘স্বার্থের সংঘাত’: আইনি বাধ্যবাধকতা ও করণীয়
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট কী ? প্রকারভেদ, আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয়ের আয়নাঃ ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ
প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫ ইমেইল: moktar031061@gmail.com