Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

তানোরে গরু টেন্ডার দিয়ে বিক্রি করল পুলিশ

Facebook
Twitter
LinkedIn

১৭ সেপ্টেম্বর, ২০১৮

রাজশাহীর তানোর উপজেলায় এক গরুর দুইজন দাবিদার হওয়ায় অবশেষে পুলিশ গরুটি উন্মক্ত টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দিয়েছেন। টেন্ডার দিয়ে গরু বিক্রির ৫০হাজার একশত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে একাধিক গরু ব্যবসায়ীরা উন্মক্ত টেন্ডারে অংশগ্রহণ করেন।

জানা গেছে, তানোর উপজেলার বনকেশোর গ্রামের জাহিদ নামে এক ব্যক্তির গরু গত মে মাসে চুরি যায়। এরপর বিভিন্ন গরুর হাটে খোঁজখবর নিতে শুরু করেন তিনি। বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করে রাখেন। মে মাসের ৯ তারিখে রাজশাহীর সিটির হাটে জাহিদ তার গরু সনাক্ত করেন। গরুটি বিক্রির জন্য চারঘাট থানা এলাকার সাইফুল নামে এক গরু ব্যবসায়ী সিটি হাটে নিয়ে আসেন। জাহিদ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সিটি হাট থেকে গরুটি সেইদিন হাট কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ হেফাজতে নেয়। এদিকে গরুর মালিক জাহিদ ও চারঘাটের গরু ব্যবসায়ী দুই পক্ষ গরুটি দাবি করে মামালা করেন।

তানোর থানা ওসি (তদন্ত) মাইনুল ইসলাম বলেন, মামলা দুটির তদন্ত করছি আমি। দুই পক্ষকে প্রমাণ সরূপ গরু তাদের সেই হিসাবে কাগজপত্র আনতে বলি কিন্তু কোনো পক্ষই কোনো প্রমাণ দেখাতে পারেনি। পুলিশি হেফাজতে গরু লালন-পালন করা কষ্টদায়ক ও ঝুঁকিপূর্ণ। গরুটি মে মাস থেকে তানোর পৌরসভার গরুর খোয়াড়ে রাখা হয়েছিল। পরে আদালতের আদেশক্রমে উন্মক্ত টেন্ডারে গরুটি বিক্রি করা হয়।

তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বী বলেন,দায়রা জর্জ আদালতের আদেশক্রমে উন্মক্ত টেন্ডারের মাধ্যমে গরুটি বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা রাখা হয়েছে।

নিউজটি পড়তে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সমসাময়িক

সংশোধিত বাজেটের কতিপয় ব্যয় কাটছাঁটে পরিপত্র জারি। যে বিষয়টি পরিষ্কার করা হয়নি !!!

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারের ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সংশোধিত বাজেটের ব্যয়ে বড় ধরনের

Read More »
FAQ

e-GP টেন্ডারে ব্যাংকের মাধ্যমে টাকা জমার ক্ষেত্রে কখন কোন Mode of Payment প্রযোজ্য ?

সাধারণত, ই-জিপি দরপত্রের ক্ষেত্রে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender Document) বা সিডিউল ব্যাংক থেকে বিপিপিএ কর্তৃক নির্ধারিত হারে ক্রয়

Read More »
Magazine

Open Tender হলেই কি সবাই সমান সুযোগ পাবে ? একটি আন্তর্জাতিক ঘটনা

Public procurement এ উন্মুক্ত প্রতিযোগিতা সাধারণত সবচেয়ে গ্রহনযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যেখানে যেকোনো যোগ্য bidder অংশগ্রহণ করতে পারে। কিন্তু

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

Scroll to Top