অনলাইন প্রশিক্ষণেও ভাতা পাবেন সরকারি কর্মচারীরা
সরকারি কর্মচারীরা জুম প্ল্যাটফর্ম বা অনলাইনে কোনো বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিলেও নগদ টাকা ভাতা পাবেন। তবে এখন থেকে সেই ভাতা মিলবে আগের চেয়ে অর্ধেক। কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক ও সাপোর্ট স্টাফরাও পাবেন অর্ধেক হারে সম্মানী। যদিও প্রশিক্ষকেরা সম্মানী পাবেন আগের মতোই।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ৯ আগস্ট প্রশিক্ষণকাজের সঙ্গে যুক্ত প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, কোর্স পরিচালকসহ অন্যদের ভাতা ও সম্মানীর এ নতুন হার নির্ধারণ করে পরিপত্র জারী করেছে।

এ–বিষয়ক চিঠিতে বলা হয়েছে, আপ্যায়ন বাবদ কেউ কোনো টাকা পাবেন না। আর ২০১৯ সালের ২২ মে যেসব শর্ত উল্লেখ করে প্রশিক্ষণ ভাতা ও সম্মানীর হার নির্ধারণ করা হয়েছিল, সেগুলো অপরিবর্তিত থাকবে।

প্রশিক্ষণার্থীরা এত দিন দৈনিক ৫০০ টাকা করে দুপুরের খাবার ভাতা এবং দুই বেলা চা-নাশতার ভাতা ৮০ টাকা করে পেয়ে আসছিলেন। জুম প্ল্যাটফর্মে প্রশিক্ষণ নিলে এ খাবার ভাতা ও চা-নাশতার ভাতা আর দেওয়া হবে না।
প্রশিক্ষণের পাশাপাশি কোভিড-১৯–এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জুম প্ল্যাটফর্মে সাধারণ বৈঠক করার প্রবণতাও বাড়ে। এসব বৈঠকে অংশগ্রহণ করেও সরকারি কর্মচারীরা ভাতা বাবদ নগদ টাকা নিচ্ছিলেন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। এমতাবস্থায়, করোনার কারণে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ভাতা ও সম্মানী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে গত ১ জুলাই সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনায় লাগাম টানতে আলাদা দুটি পরিপত্রও জারি করে অর্থ বিভাগ।
এই লেখকের অন্যান্য লেখা

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি
চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং

e-GP টেন্ডারে TEC সদস্যদের Declaration কি হার্ডকপিতে আলাদা দিতে হবে ?
সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

দরপত্র মূল্যায়নে TEC সদস্যদের কতগুলো ঘোষণা (Declaration) দিতে হয় ?
সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

Specification Trap: Lessons from the DYKA Case
Technical specification determination in public procurement is a highly sensitive matter because it dictates how open or restricted competition will