উপজেলা পরিষদের ক্ষেত্রে NOA দিতে আর বাধা নেই :)
গত ২৬ এপ্রিল ২০২১ তারিখে অর্থ মন্ত্রণালয় হতে চলতি অর্থবছরে (জুলাই ২০২০ -জুন ২০২১) পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন কোন পূর্ত কাজ (Civil Works, নির্মাণ-স্থাপনা) এর কার্যাদেশ প্রদান (বা NOA) না করা সংক্রান্ত একটি নির্দেশনা জারী হয়েছিল। এই নির্দেশনা উপজেলা পরিষদের ADP বাস্তবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। আজ ৯ জুন ২০২১ তারিখে অর্থ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় শুধুমাত্র উপজেলা পরিষদের ADP এর আওতায় তা শিথিল করা হয়েছে।
পূর্বের প্রতিবেদনঃ করোনা পরিস্থিতিতে পূর্ত কাজের কার্যাদেশ প্রদান বন্ধ রাখতে হবে।

৯ জুন ২০২১ তারিখে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনাঃ অর্থবছরের একেবারে শেষ পর্যায়ে এসে এই নির্দেশনা জারী করায় তা নিয়ে অনেকে বিশ্ময় প্রকাশ করেছেন এবং এই অর্থবছরে কতটুকু কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে, আগের নির্দেশনা অনুযায়ি উপজেলা পরিষদে NOA জারী বন্ধ থাকলেও অনেকে ঝুকি নিয়ে বা নির্দেশনা অবজ্ঞা করে অনেকটা গোপনে বিভিন্ন কার্যাদেশ বা NOA জারী করেছেন। বর্তমান নির্দেশনায় সেগুলোকে একপ্রকার বৈধতা দেয়া হয়েছে।
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
উপজেলা পরিষদের ADP এর ক্ষেত্র ছাড়া অন্যান্য সব এবং অন্যান্য দপ্তরের ক্ষেত্রে আগের নির্দেশনাই বহাল থাকছে। এতে সরকারে উন্নয়ন কার্যক্রম অনেকটা স্থবির হবার আশংকা করা হচ্ছে। ইতিমধ্যেই অসংখ্য দরপত্রের NOA প্রদান অপেক্ষামান আছে বলে জানা গেছে। অনেক দরপত্রের টেন্ডার validity বৃদ্ধি করে রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত এই জুনের পর কি ঘটতে যাচ্ছে তা নিয়ে সংশ্লিষ্ট সবাই উৎকন্ঠার মধ্যে আছে।
এই লেখকের অন্যান্য লেখা

e-GP টেন্ডারে ব্যাংকের মাধ্যমে টাকা জমার ক্ষেত্রে কখন কোন Mode of Payment প্রযোজ্য ?
সাধারণত, ই-জিপি দরপত্রের ক্ষেত্রে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender Document) বা সিডিউল ব্যাংক থেকে বিপিপিএ কর্তৃক নির্ধারিত হারে ক্রয়

Will Everyone Have Equal Opportunity in Tenders? Court Directives
Public procurement is traditionally considered an open competitive process where any qualified bidder can participate. However, in the current era

Open Tender হলেই কি সবাই সমান সুযোগ পাবে ? একটি আন্তর্জাতিক ঘটনা
Public procurement এ উন্মুক্ত প্রতিযোগিতা সাধারণত সবচেয়ে গ্রহনযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যেখানে যেকোনো যোগ্য bidder অংশগ্রহণ করতে পারে। কিন্তু

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি
চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং