APP সংক্রান্ত সাধারন আলোচনা
বার্ষিক ক্রয় পরিকল্পনা (Annual Procurement Plan বা APP) কি ?
সংশ্লিষ্ট আইন ও বিধি
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬
PPA-০৬ এর ১ নং আইন এ উল্লিখিত সংজ্ঞা অনুযায়ী “ক্রয়” অর্থ কোন চুক্তির অধীন পণ্য সংগ্রহ বা ভাড়া করা বা সংগ্রহ ও ভাড়ার মাধ্যমে পণ্য আহরণ এবং কার্য বা সেবা সম্পাদন।
১১ নং আইন এ ক্রয় পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে ।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮
PPR-০৮ এর বিধি ১৫-১৭ তে ক্রয় পরিকল্পনা, ক্রয় পদ্ধতি এবং ক্রয় পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।
কে পরিকল্পনা গ্রহন করবেন ?
PPR-০৮ এর বিধি ১৬(১) অনুযায়ী ক্রয় পরিকল্পনা প্রণয়ন সকল ক্রয়কারীর জন্য বাধ্যতামূলক ।
কখন পরিকল্পনা গ্রহন করবেন
PPR-০৮ এর বিধি ১৬(৫) এবং ১৬(৬) অনুযায়ী প্রত্যেক অর্থ বৎসরের শুরুতে ক্রয় পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
PPR-০৮ এর বিধি ১৬(১০) অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে তা হালনাগাদ করা যাবে।
কে পরিকল্পনা অনুমোদন করবেন
PPA-০৬ এর আইন নং ১১(৩) এবং PPR-০৮ এর বিধি ১৬(৭) অনুযায়ী বার্ষিক ক্রয় পরিকল্পনা ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা অনুমোদন করবেন।
বার্ষিক ক্রয় পরিকল্পনা হালনাগাদ এর ক্ষেত্রে-ও বিধি ১৬(৮) অনুযায়ী ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা অনুমোদন করবেন।
ক্রয় পরিকল্পনা প্রকাশ করা
PPR-০৮ এর বিধি ১৬(১১) অনুযায়ী ক্রয় পরিকল্পনা অন-লাইন (on-line) মাধ্যমে বা অন-লাইন এ সম্ভব না হইলে অফ-লাইন (off-line) মাধ্যমে সিপিটিইউ’র ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশ করিতে হইবে এবং বিধি ১৬(৯) অনুযায়ী অনুমোদিত সামগ্রিক ক্রয় পরিকল্পনা ও হালনাগাদকৃত বার্ষিক ক্রয় পরিকল্পনা ক্রয়কারীর নোটিশ বোর্ডে ও প্রযোজ্য ক্ষেত্রে, ক্রয়কারীর ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট অধিদপ্তর বা পরিদপ্তর বা সংস্থার ওয়েবসাইটে, বুলেটিন বা রিপোর্টে প্রকাশের ব্যবস্থা করিবে।
এই লেখকের অন্যান্য লেখা

Will Everyone Have Equal Opportunity in Tenders? Court Directives
Public procurement is traditionally considered an open competitive process where any qualified bidder can participate. However, in the current era

Open Tender হলেই কি সবাই সমান সুযোগ পাবে ? একটি আন্তর্জাতিক ঘটনা
Public procurement এ উন্মুক্ত প্রতিযোগিতা সাধারণত সবচেয়ে গ্রহনযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যেখানে যেকোনো যোগ্য bidder অংশগ্রহণ করতে পারে। কিন্তু

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি
চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং

e-GP টেন্ডারে TEC সদস্যদের Declaration কি হার্ডকপিতে আলাদা দিতে হবে ?
সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন