Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বাংলাদেশের সরকারী ক্রয় কার্যক্রমে যৌথ উদ্যোগ (Joint Venture)

Facebook
Twitter
LinkedIn

Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM
Deputy Director (Xen)
Directorate of Design & Inspection-01
Bangladesh Power Development Board
Mobile: 01722044335
Email: moktar031061@gmail.com
=================================

 

যৌথ উদ্যোগ কি ?


একাধিক ইকোনমিক অপারেটর তাদের সম্পদ, দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, সরঞ্জাম এবং উপকরণ একত্রিত করে একটি চুক্তিভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে একসাথে সরকারি ক্রয় কাজে অংশগ্রহণ করলে তাকে পাবলিক প্রকিউরমেন্টের ভাষায় যৌথ উদ্যোগ বা Joint Venture (JV) বলে।

সাধারণত কোন নির্দিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ক্রয়কারী কর্তৃক চাহিত সামর্থ্য ও যোগ্যতা যখন কোন ইকোনমিক অপারেটর এককভাবে পূরণ করতে পারেনা তখন সেই ইকোনমিক অপারেটর অন্যান্য যোগ্য ইকোনমিক অপারেটরগণের সাথে যৌথ উদ্যোগ গঠন করে ক্রয়কারী কর্তৃক চাহিত সামর্থ্য ও যোগ্যতা অর্জনের মাধ্যমে ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

 

কোন ক্যাটেগরীর ক্রয় কাজে JV গঠনের সুযোগ আছে ?


কোন ব্যক্তি (ইকোনমিক অপারেটর), স্বতন্ত্রভাবে বা দেশী বা বিদেশী অন্য কোন ব্যক্তি (ইকোনমিক অপারেটর) বা ব্যক্তিবর্গের (ইকোনমিক অপারেটরগণের) সাথে যৌথ উদ্যোগে, কোন আবেদনপত্র, আগ্রহব্যক্তকরণের আবেদনপত্র, প্রস্তাব বা দরপত্র দাখিল করতে পারবে [পিপিএ-২০০৬, ধারা-২৭(১)]

ক্রয়কারী, কার্য (এলটিএম ছাড়া), ভৌতসেবা (আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ বাদে) ও বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গঠনের মাধ্যমে ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ প্রদান করতে পারবে। [পিপিআর -২০২৫, বিধি-৭০(১)]

তবে, প্রাক্-যোগ্যতার আবেদন , আগ্রহ ব্যক্তকরণের আবেদন, দরপত্র বা প্রস্তাব দাখিলের জন্য যৌথ উদ্যোগ গঠন ইকোনমিক অপারেটরগণের জন্য একটি ঐচ্ছিক বিষয় হিসেবে থাকবে যৌথ উদ্যোগ গঠনকে আবশ্যিক করার কোন শর্ত আরোপ করা যাবে না। [পিপিএ-২০০৬, ধারা-২৭(২)]

আরও দেখুনঃ ই-জিপিতে জয়েন্ট ভেঞ্চার (JV) গঠন প্রক্রিয়া

 

JV গঠনের মাধ্যমে ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহনের উপায়


ইকোনমিক অপারেটর গনের যৌথ উদ্যোগ গঠনের ইচ্ছা ব্যক্তকরণই যৌথ উদ্যোগের অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট হবে না বা সেভাবে দরপত্র প্রকিয়ায় অংশগ্রহণ করতে পারবে না [বিধি-৭০(১)]।

কোন ইকোনমিক অপারটেরগণ যৌথ উদ্যোগের মাধ্যমে দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইলে পিপিআর-২০২৫ এর তফসিল-১২ তে প্রদত্ত্ব যৌথ উদ্যোগের নির্ধারিত ছক অপরিবর্তনীয় (No alteration of the format) অবস্থায় ব্যবহার করে তফসিল-২ এ বর্ণিত ৩০০ টাকা মূল্যমানের ননজুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তি সম্পাদন করতে হবে। উক্ত চুক্তির পক্ষভুক্ত সকল ব্যক্তি বা আইনসম্মতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিগণ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে [বিধি-৭০(২)]

আরও দেখুনঃ টেন্ডারের জন্য জয়েন্ট ভেঞ্চার (JV) এর ফরম্যাট কেমন হবে

 

চুক্তিসম্পাদন ছাড়াও কি JV’র মাধ্যমে ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যায় ?


অবশ্যই যায়। যৌথ উদ্যোগের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ছাড়াও দরপত্র প্রক্রিয়ায় যৌথভাবে অংশগ্রহণ করা যায় । বিধি-৭০ এর উপবিধি (২)-এর বিকল্প ব্যবস্থা হিসাবে, দরপত্র বা প্রস্তাব কৃতকার্য হলে যৌথ উদ্যোগ চুক্তিসম্পাদন করা হবে মর্মে সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত একটি লেটার অফ ইনটেন্ট প্রস্তাবিত চুক্তিপত্রসহ দরপত্র বা প্রস্তাবের সাথে দাখিল করতে হবে:

তবে শর্ত থাকে যে, উক্ত লেটার অব ইনটেন্ট যৌথ উদ্যোগের সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত এবং নোটারি পাবলিক কর্তৃক প্রমাণীকৃত হতে হবে। [বিধি-৭০(৩)]

 

JV তে সর্বোচ্চ কতটি প্রতিষ্ঠান অংশ নিতে পারে ?


যৌথ উদ্যোগের মাধ্যমে ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সর্বোচ্চ কতজন ইকোনমিক অপারেটর মিলে যৌথ উদ্যোগ গঠন করতে পারবে এবং উক্ত ইকোনমিক অপারেটরগণের ব্যবসায়িক অংশিদারিত্ত্বের (Business Share) পরিমাণ নিয়ে পিপিআর-২০২৫ এ স্পষ্ট ভাবে কোন বিধিতে আলোচিত হয়নি। তবে আদর্শ দরপত্র দলিলের বর্ণনা অনুযায়ী লিড পার্টনারের বিজনেস শেয়ার অন্যান্য পার্টনারগনের প্রত্যেকের থেকে বেশি হতে হবে এবং লিড পার্টনার ছাড়া অন্যান্য সকল পার্টনারের বিজনেস শেয়ার কমপক্ষে ২৫% হতে হবে।

সেই হিসেবে সর্বনিম্ন শেয়ার হিসেব করে সর্বমোট অংশীদার ৩ জন হলে সর্বমোট শেয়ার দাঁড়ায় ২৬%+২৫%+২৫%=৭৬% ফলে, ৩ জনের বাইরে আর কারও সর্বনিম্ন ২৫% শেয়ার নিয়ে অংশগ্রহণ করার সুযোগ নাই । সুতরাং একটি যৌথ উদ্যোগে সর্বোচ্চ ৩ জন ইকোনমিক অপারেটর অংশ গ্রহণ করতে পারে। [PW3, PW2A, PW3D]

 

JV গঠনের মাধ্যমে ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের শর্তাবলী


ক) যৌথ উদ্যোগের ক্ষেত্রে, উহার প্রত্যেক অংশীদার চুক্তির অধীন সকল দায় এবং নৈতিক বা আইনগত বাধ্যবাধকতার ক্ষেত্রে যৌথভাবে এবং পৃথকভাবে দায়ী থাকবে। [ধারা-২৭(৩)], [বিধি-৭০(৪)]

খ) ক্রয় প্রক্রিয়া চলাকালে এবং চুক্তিসম্পাদন করা হইলে চুক্তি বাস্তবায়নকালে, গঠিত যৌথ উদ্যোগের কোনো অংশীদার বা অংশীদারগণের পক্ষে সকল কর্ম সম্পাদন এবং সকল পাওনা গ্রহণের জন্য ক্ষমতা অর্পণপূর্বক যৌথ উদ্যোগ কর্তৃক একজন প্রতিনিধি মনোনীত করতে হবে। [বিধি-৭০(৫)]

উক্ত বিধিতে যৌথ উদ্যোগের প্রতিনিধি হিসেবে কোন সদস্যকে মনোনিত করতে হবে সে ব্যাপারে কোন নির্দেশনা নাই। তবে, তফসিল-১২ তে প্রদত্ত্ব চুক্তির ছক অনুযায়ী, যৌথ উদ্যোগের কোনো অংশীদার বা অংশীদারগণের পক্ষে সকল কর্ম সম্পাদন এবং সকল পাওনা গ্রহণের জন্য ক্ষমতা অর্পণপূর্বক যৌথ উদ্যোগ কর্তৃক লিডিং পার্টনারকে প্রতিনিধি হিসেবে মনোনীত করতে হবে । তাছাড়া আদর্শ দরপত্র দলিলের ITT তে লিডিং পার্টনারকে যৌথ উদ্যোগের প্রতিনিধি হিসেবে মনোনিত করার নির্দেশনা আছে।

 

JV’র মাধ্যমে ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যোগ্যতা


সম্পুর্ন রিপোর্ট দেখতে লগইন করুন।


You need to be logged in to view the rest of the content. Please . Not a Member? Join Us

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

PPR-2025 সংক্রান্ত আলোচনা

সরকারি ক্রয়ের আয়নাঃ ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ

প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫ ইমেইল: moktar031061@gmail.com

Read More »
PPR-2025 সংক্রান্ত আলোচনা

সরকারি ক্রয়ে স্থানীয় অগ্রাধিকারঃ বিধিমালা ও প্রয়োগ পদ্ধতি

প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫ ইমেইল: moktar031061@gmail.com

Read More »
FAQ

PPR-2025: এক নজরে সকল ক্রয় সংশ্লিষ্ট কমিটি

প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫ ইমেইল: moktar031061@gmail.com

Read More »
PPR-2025 সংক্রান্ত আলোচনা

চুক্তি সংক্রান্ত জামানতঃ সরকারি ক্রয়ে নিরাপত্তা ও বাস্তবায়ন নিশ্চিতকরণ

প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। মোবাইল:

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

 

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top