বেশি কাজ পাওয়া ঠিকাদারের তালিকা করা হবে
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের প্রক্রিয়ায় যে ঠিকাদারেরা বেশি কাজ পেয়েছেন, তাঁদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নাম জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। গত ২৪ শে নভেম্বর ২০২০ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এমন নির্দেশ দিয়ে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার অন্যতম কারণ হলো একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক কাজ পেয়ে যায়। যে কারণে সব প্রকল্পে ঠিকাদারেরা সমান গুরুত্ব দেন না।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নয়ন প্রকল্প আছে, যেগুলো বাস্তবায়নে অনেক দেরি হয়ে যায়। সময়মতো প্রকল্পের কাজ শেষ হয় না। রাজধানীর গণভবন থেকে ভার্চ্যুয়াল একনেক সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়কে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কতটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়েছে এবং কোন ঠিকাদার কতটি কাজ করছে, তা জানানোর নির্দেশ দেন।
দুটি উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন। প্রথমত, নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে গড়ে উঠতে পারে। দুই, কাজগুলো সময়মতো বাস্তবায়ন সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কোন ঠিকাদার কতটি কাজ পেয়েছে, সেই তালিকা তৈরি করবে সব মন্ত্রণালয় ও বিভাগ। প্রধানমন্ত্রী বলেছেন, মুষ্টিমেয় কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাবে, এটা হতে পারে না। নতুনদেরও কাজ দিতে হবে। কাজ না করলে অভিজ্ঞ হবে কীভাবে। উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে চাইলে এক ঠিকাদারকে বেশি কাজ দেওয়া যাবে না। চলমান কাজ শেষ করলে পরের কাজ পাবে।
এ রকম ঘটনা যে ঘটবে তা অনেকেই বহু আগেই ধারনা করেছিলেন … দেখুন।
বেশি কাজ পাওয়া ঠিকাদারদের তালিকা করা হলেও পরবর্তীতে তা কিভাবে দরপত্র আহবান বা মূল্যায়নে ব্যবহার করা হবে সে সম্পর্কে কোন ধারনা অবশ্য সংবাদ সম্মেলনে দেয়া হয় নি।
এই লেখকের অন্যান্য লেখা

Will Everyone Have Equal Opportunity in Tenders? Court Directives
Public procurement is traditionally considered an open competitive process where any qualified bidder can participate. However, in the current era

Open Tender হলেই কি সবাই সমান সুযোগ পাবে ? একটি আন্তর্জাতিক ঘটনা
Public procurement এ উন্মুক্ত প্রতিযোগিতা সাধারণত সবচেয়ে গ্রহনযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যেখানে যেকোনো যোগ্য bidder অংশগ্রহণ করতে পারে। কিন্তু

একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি
চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং

e-GP টেন্ডারে TEC সদস্যদের Declaration কি হার্ডকপিতে আলাদা দিতে হবে ?
সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন
2 thoughts on “বেশি কাজ পাওয়া ঠিকাদারের তালিকা করা হবে”
বাস্তবতা ভিন্ন একই ঠিকাদার সব কাজ পায়
valo bolesen.