Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুতি নিয়ে ঘোলাটে পরিবেশ …

Facebook
Twitter
LinkedIn
PPR-08 এর বিধি ১৬(৫ক) অনুযায়ি ক্রয়কারী দরপত্র বা প্রস্তাব দাখিলের অনুরোধ সম্বলিত দলিল চূড়ান্তকরণের পূর্বে বা দরপত্র বা প্রস্তাব আহ্বানের পূর্বে উন্নয়ন বা রাজস্ব বাজেট নির্বিশেষে ক্রয়কারী কর্তৃক নিজ এবং অন্য ক্রয়কারীর প্রতিনিধিসহ ৩ (তিন) জন সদস্য সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা কোন নির্দিষ্ট ক্রয়ের দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় (official cost estimate) প্রস্তুত করিবে এবং দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুতকালে পরিবহন ব্যয়, ওভারহেড, মুনাফা, ঝুঁকি, ভৌগোলিক অবস্থান, জটিলতা (complexity), অনগ্রসরতা, জেলা সদর বা ক্রয় কার্যস্থল হইতে দূরত্ব, প্রযোজ্য ক্ষেত্রে, মূল্য সংযোজন কর (VAT) এবং অগ্রিম আয়করসহ (AIT) আনুষঙ্গিক অন্যান্য প্রযোজ্য বিষয়সমূহ আবশ্যিকভাবে বিবেচনা করিবে।
 
আবার, (৫খ) অনুযায়ি উপ-বিধি (৫ক) এর অধীন প্রস্তুতকৃত দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অনুমোদনকারী (বা প্রয়োজ্য) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনপূর্বক (সীমিত দরপত্র পদ্ধতিতে অভ্যন্তরীণ কার্য ক্রয়ের ক্ষেত্র ব্যতীত) দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় সীলগালা অবস্থায় গোপন থাকবে।  
সিপিটিইউ এর মহাপরিচালক মহোদয় বিভিন্ন ফোরামে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুত নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। উদাহরণ স্বরূপ গত ৩০ শে মার্চ ২০১৭ তারিখে প্রকাশিত তার উপরের বক্তব্যটি তুলে ধরা যেতে পারে।
 
তাহলে, PWD, RHD, LGED, ইত্যাদি সরকারি প্রতিষ্ঠান যে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুতকালে rate schedule ব্যবহার করে থাকে … … তার ভিত্তি এবং প্রয়োজনীয়তা কি ? এতে তো গোপনীয়ত ভঙ্গের ঝুকি রয়ে যাচ্ছে।

2 thoughts on “দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুতি নিয়ে ঘোলাটে পরিবেশ …”

  1. স্টেশনারীজ আইটেম সরবারহ নেয়ার জন্য কোটেশন আহবান করার সময় ভ্যাট ৭.৫% আয়কর ২% নির্ধারিত আছে কিন্তু কন্ট্রাকটরের লভ্যাংশ কত % তা উল্লেখ নাই।
    কন্ট্রাকটরের লভ্যাংশ কত % হবে প্লিজ।

    1. কোটেশন দাখিল করার সময় সরবরাহকারি তার প্রয়োজনীয় লভ্যাংশ ধরেই দাখিল করবে। কিন্তু প্রাক্কলন প্রস্তুত করার সময় কোটেশন আহবানকারি কর্তৃপক্ষকে ১০% লভ্যাংশ ধরেই প্রাক্কলন প্রস্তুত করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সমসাময়িক

সংশোধিত বাজেটের কতিপয় ব্যয় কাটছাঁটে পরিপত্র জারি। যে বিষয়টি পরিষ্কার করা হয়নি !!!

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারের ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সংশোধিত বাজেটের ব্যয়ে বড় ধরনের

Read More »
FAQ

e-GP টেন্ডারে ব্যাংকের মাধ্যমে টাকা জমার ক্ষেত্রে কখন কোন Mode of Payment প্রযোজ্য ?

সাধারণত, ই-জিপি দরপত্রের ক্ষেত্রে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender Document) বা সিডিউল ব্যাংক থেকে বিপিপিএ কর্তৃক নির্ধারিত হারে ক্রয়

Read More »
Magazine

Open Tender হলেই কি সবাই সমান সুযোগ পাবে ? একটি আন্তর্জাতিক ঘটনা

Public procurement এ উন্মুক্ত প্রতিযোগিতা সাধারণত সবচেয়ে গ্রহনযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যেখানে যেকোনো যোগ্য bidder অংশগ্রহণ করতে পারে। কিন্তু

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

Scroll to Top