দরপত্র দলিল প্রস্তুতি
দরপত্র দলিল প্রস্তুতি (Document Preparations):
দরপত্র দলিল প্রস্তুত করার জন্য ক্রয়কারীকে পিপিআর-০৮ এর বিধি ৪ (১৩) অনুযায়ী তফসিল-১ এ উল্লেখিত সিপিটিইউ তৎকর্তৃক ইস্যুকৃত আদর্শ দলিল ব্যবহার করে দরপত্র দলিল প্রস্তুত করতে হবে।
ক্রয়ের ধরণ ও মূল্যমান অনুযায়ী মোট ২৪ টি আদর্শ দরপত্র দলিলের উল্লেখ আছে
কার্য ও ভৌত সেবাঃ ৬ টি
পণ্য ও সংশ্লিষ্ট সেবাঃ ৭ টি
বুদ্ধিবৃত্তিক এবং পেশাগত সেবাঃ ১১ টি
এখন, কার্য ও ভৌত সেবা (Works) এর জন্য PW3 আদর্শ দরপত্র দলিল (standard tender document – STD) ব্যবহার করে কিভাবে তা ঠিকাদারদের বিতরণের জন্য প্রস্তুত করতে হয় তা আলোচনা করা হল –
PW3 অনুযায়ী আদর্শ দরপত্র দলিলে মোট ৯টি সেকশান রয়েছে (পিপিআর-০৮) –
১। Instructions to Tenderer (ITT): শুধু দেখা যাবে, কোন edit করা যাবে না।
২। Tender Data Sheet (TDS): মোট …… টি সেকশন আছে। এর ভেতরে আরো সাব-সেকশন আছে। এগুলো ধাপে ধাপে edit করে সেভ করতে হবে। কিভাবে edit করতে হয় তা নিচের video clip দেখলে পরিষ্কার বোঝা যাবে আশা করি।
৩। General Conditions of Contract (GCC): শুধু দেখা যাবে, কোন edit করা যাবে না।
৪। Particular Conditions of Contract (PCC): মোট …… টি সেকশন আছে। এর ভেতরে আরো সাব-সেকশন আছে। আছে। এতে প্রয়োজনীয় অংশগুলো একই ভাবে TDS এর মতো edit করে সেভ করতে হবে।
৫। Tender and Contract Forms: মোট ……… টি ফর্ম রয়েছে। এগুলোই আসলে দরপত্র দলিলের প্রাণ। দরপত্রদাতা এই ফর্মগূলোই পূরণ করে সংযুক্ত ডকুমেন্ট সহ দরপত্র হিসেবে জমা দিবেন।
৬। Bill of Quantities (BOQ): এটাও আসলে একটি ফর্ম, তবে তা ক্রয়কারীর পছন্দ অনুযায়ী তৈরী করা যায়। এতে কাজের বিভিন্ন মালামালের বিবরণ, পরিমান ইত্যাদি উল্লেখ থাকে। এতে ইচ্ছে মতো পাতা যোগ করা যায়। নিচের video clip দেখলে বিষয়গুলো পরিষ্কার বোঝা যাবে আশা করি।
৭। General Specifications: ডিজাইন, ড্রইং, কাজের সংশ্লিষ্ট মালামাল, ব্যবহৃত যন্ত্রপাতি ইত্যাদির Specifications সংক্রান্ত বিবরণের ডকুমেন্ট আপলোড করে সংযুক্ত করতে হবে। নিচের video clip টি দেখা যেতে পারে।
৮। Particular Specifications: শুধুমাত্র সংশ্লিষ্ট কাজটির সাথে সম্পর্কযুক্ত বিশেষ কোন Specifications থাকলে তার বিবরণ আপলোড করে সংযুক্ত করতে হবে।
৯। Drawings: সংশ্লিষ্ট কাজটির সাথে সম্পর্কযুক্ত সকল Drawing আপলোড করে সংযুক্ত করতে হবে।
Video Clip # TDS & Form
Video Clip # BOQ
https://www.youtube.com/watch?v=GtIur20ub2o
এই লেখকের অন্যান্য লেখা

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?
বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Indirect Procurement 2026 Report: Uncertainty as a Catalyst for Efficiency
The year 2026 is an extremely challenging and transformative year for procurement professionals. According to the 9th Annual Indirect Procurement

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা