ট্রেড লাইসেন্স দেবে হাইটেক পার্ক
হাইটেক পার্কগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের ট্রেড লাইসেন্স দেবে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। হাইটেক পার্ক যেসব এলাকায় অবস্থিত, এত দিন সেই এলাকার স্থানীয় সরকারের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিতে হতো। আইন সংশোধন করে এখন থেকে হাইটেক পার্ক কর্তৃপক্ষকে ট্রেড লাইসেন্স দেয়ার সুযোগ দেওয়া হয়েছে। এতে বিনিয়োগকারীদের বিনিয়োগ সহজ হবে। অবশ্য লাইসেন্সের ফি বা মাশুল পাবে সংশ্লিষ্ট স্থানীয় সরকার। এ বিষয়ে এক প্রজ্ঞাপন ১৮ সেপ্টেম্বর জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এর আগে অর্থনৈতিক অঞ্চলগুলোতেও ট্রেড লাইসেন্স দেওয়ার সুযোগ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া হয়। সহজে ব্যবসার সূচকে উন্নতি করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, এই সিদ্ধান্ত তারই অংশ।
ট্রেড লাইসেন্স মানে হচ্ছে ব্যবসার অনুমতিপত্র, সিটি কর্পোরেশন কর বিধান – ১৯৮৩ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সুচনা ঘটে। ট্রেড লাইসেন্স ছোট হোক বা বড় হোক প্রত্যেকটি ব্যবসার জন্য দরকারি একটি পেপার। বিসনেস আইডিয়া যাই হোক না কেন বা ব্যবসা করার কৌশল যাই হোক না কেন ট্রেড লাইসেন্স/trade licence লাগবেই। এক্সপোর্ট ইমপোর্ট এর ব্যবসা করতে গেলেও এই trade license এর দরকার রয়েছে।
শুধুমাত্র Registered ব্যবহারকারিরাই “প্রকিউরমেন্টবিডি.কম” ওয়েবসাইটের সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
এই লেখকের অন্যান্য লেখা

চুক্তির পর contract modification নিয়ে EU Court-এর ঐতিহাসিক রায়
Public procurement-এর ক্ষেত্রে contract award-এর পর contract modification সবসময়ই একটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। কারণ একটি contract-এর মূল কাঠামো পরিবর্তন করা হলে

IT Hardware ক্রয় নিয়ে “Force Majeure” বিতর্ক
বিশ্বব্যাপী IT hardware procurement বর্তমানে একটি অস্বাভাবিক চ্যালেঞ্জের মুখোমুখি। সাম্প্রতিক সময়ে ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এবং স্টোরেজ ডিভাইসের মতো প্রযুক্তি পণ্যের

ইউনিয়ন পরিষদে এখনও চালু হয়নি ই-জিপি
স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে কীভাবে ? বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ (Union

১ম সংসদ অধিবেশনঃ সরকারি ক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ
আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের