সরকারি ক্রয়চুক্তিতে মূল্য সমন্বয় (Price Adjustment): আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি
প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM
উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী)
নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা।
ইমেইল: moktar031061@gmail.com
==========================================
সরকারি ক্রয়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কার্য ক্রয় বা ভৌত সেবা ক্রয় চুক্তি গুলো প্রায়ই বাজার মূল্যের অস্থিতিশীলতা (Price Fluctuation) এর মুখোমুখি হয়। চুক্তি চলাকালীন সময়ে নির্মাণ সামগ্রী (যেমন- রড, সিমেন্ট, বিটুমিন), শ্রমিকের মজুরি বা জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেতে পারে। রড, সিমেন্ট বা শ্রমিকের মজুরি যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তবে প্রকল্পের গুণগত মান বজায় রাখা এবং সময়মতো কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে। যদি চুক্তিতে এই মূল্য বৃদ্ধির ঝুঁকি মোকাবিলার কোনো ব্যবস্থা না থাকে, তবে ঠিকাদার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, যার ফলে কাজের মান ব্যাহত হওয়া বা কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাছাড়া উক্ত আর্থিক ঝুঁকি বিবেচনায় নিয়ে ঠিকাদার তাদের দরপত্রে high contingency margins যুক্ত করতে পারে যা ক্রয়ের মোট খরচের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সমুহ সম্ভাবনা থাকে। এই ঝুঁকি নিরসনে এবং ক্রয় প্রক্রিয়ায় ন্যায্যতা নিশ্চিত করতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (PPR)-এ ‘মূল্য সমন্বয়’ বা Price Adjustment-এর বিধান রাখা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত দেখার আগে নিচের ভিডিও ক্লিপটি দেখে নিনঃ
মূল্য সমন্বয়ের আইনি ভিত্তি (PPR-2025)
পিপিআর-২০২৫ এর বিধি ৭(৪) এবং বিধি ৫০ অনুযায়ী মূল্য সমন্বয়ের প্রয়োগযোগ্যতা নিম্নরূপ:
বাধ্যতামূলক প্রয়োগ: কার্য (Works) বা ভৌত সেবা (Physical Services) ক্রয়ের ক্ষেত্রে চুক্তি বাস্তবায়নের সময়কাল ১৮ (আঠারো) মাসের বেশি হলে দরপত্র দলিলে মূল্য সমন্বয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। তবে সাধারণ বাণিজ্যিক রীতি-নিীতির আওতায় সরবরাহের সময়সীমা নির্বিশেষে কোন পণ্য নির্দিষ্ট মূল্যে ক্রয়ের ক্ষেত্রে মূল্য সমন্বয় প্রযোজ্য হবেনা।
ঐচ্ছিক প্রয়োগ: ১৮ মাসের কম সময়ের চুক্তির ক্ষেত্রে সাধারণত স্থিরমূল্য (Fixed Price) অনুসরণ করা হয়। তবে বিশেষ প্রয়োজনে, যেমন যুদ্ধ, বৈশ্বিক মহামারী ইত্যাদি পরিস্থিতির কারণে বাজার অস্থিতিশীল (Volatile) হলে ‘ক্রয়কারী কার্যালয় প্রধান’ (HOPE)-এর অনুমোদনক্রমে ১৮ মাসের কম সময়ের চুক্তিতেও এই ব্যবস্থা রাখা যেতে পারে।
সময় বর্ধিতকরণের ক্ষেত্রে সীমাবদ্ধতা: যদি কোনো চুক্তি শুরুতে স্থির মূল্যে (Fixed Price) স্বাক্ষরিত হয় এবং পরবর্তীতে সময় বর্ধিত করার কারণে মোট সময়কাল ১৮ মাস অতিক্রম করে, তবে ওই বর্ধিত সময়ের জন্য কোনো মূল্য সমন্বয় প্রদান করা যাবে না।
বিধি ৫০(৯) ও (১০): চুক্তিতে মূল্য সমন্বয়ের বিধান থাকলে বিল পরিশোধের সময় সংশ্লিষ্ট সময়ের সূচক (Index) অনুযায়ী সমন্বয় কার্যকর করতে হবে। এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া; অর্থাৎ বাজার মূল্য বাড়লে ঠিকাদার অতিরিক্ত মূল্য পাবেন এবং বাজার মূল্য কমলে ক্রয়কারী (Procuring Entity) সেই হ্রাসকৃত মূল্যের (Negative Adjustment) সুবিধা পাবেন।
মূল্য সমন্বয়ের প্রয়োগ: চুক্তির কার্যকারিতা (commencement of the Contract) শুরুর বারো (১২) মাস পর থেকে এই সমন্বয় প্রযোজ্য হবে এবং প্রতিটি বিল পরিশোধ সনদ (payment certificate) এ প্রত্যায়িত মূল পরিমাণের সাথে সংশ্লিষ্ট মূল্য সমন্বয় ফরমুলা প্রয়োগ করে পরিশোধযোগ্য অর্থ সমন্বয় করা হবে। অগ্রিম হিসেবে প্রদত্ব অর্থের উপর কোন মূল্য সমন্বয় প্রযোজ্য হবেনা।
অন্যান্যঃ চুক্তি স্বাক্ষরের পরে প্রত্যক্ষ বা পরোক্ষ কর (আয়কর, ভ্যাট, শুল্ক, ইত্যাদি) সংশ্লিষ্ট কোনো আইন, বিধি, আদেশ, ইত্যাদি দ্বারা করহার পরিবর্তন সংক্রান্ত বিষয়টিও মূল্য সমন্বয় এর হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে।
মূল্য সমন্বয়ের ফরমুলা
দরপত্র দলিলের জিসিসিতে একটি সাধারণ সূত্র পদান করা আছে:
P= A + B (Im/Io)
এখানে, P মূল্য সমন্বয়ের গুণক বা ফ্যাক্টর।
A অপরীবর্তনীয় অংশের কো-এফিসিয়েন্ট এবং B পরিবর্তনশীল অংশের কো-এফিসিয়েন্ট, Im যে মাসে কার্য সম্পন্ন হয় সেই মাসের মূল্য সূচক (Index), Io দরপত্র জমাদানের শেষ দিনের ২৮ দিন পূর্বের মূল্য সূচক (Index)।
ক্রয়ের ধরণের উপর ভিত্তি করে উক্ত সূত্রটিকে কাস্টমাইজ করে পিসিসিতে উল্লেখ করতে হয়। যেমন একটি পূর্ত কার্য ক্রয় চুক্তি জন্য সূত্রটি হতে পারেঃ
P= A + a (Lm/Lo)+ b (BIm/BIo)+ c (CEm/CEo)+ d (RSm/RSo)+ e (STm/STo)+ f (BRm/BRo) +g(MIm/MIo) + h (FUm/FUo)+ etc.
এখানে, L= Labor, BI=Bitumen, CE=Cement, RS=Reinforcing Steel, ST=Stone, BR=Bricks, FU= Fuel, ইত্যাদি।
কো-এফিসিয়েন্ট A অপরীবর্তনীয় অংশকে প্রতিনিধিত্ব করে এবং B (a+b+c+d+e+f+g+h+etc) পরিবর্তনশীল অংশের প্রতিনিধিত্ব করে।
ইনডেক্স সিলেকশন এবং কো-এফিসিয়েন্ট সিলেকশন
এটি সাধারণত ক্রয়কারী টেন্ডার ডকুমেন্টে নির্ধারতি করে রাখেন। তবে অনেক সময় ক্রয়কারী তা নিজে নির্ধারণ না করে দরপত্রদাতাকেও নির্ধারণ করার সুযোগ দিতে পারেন।
স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট (যেমন- PW3, PW3D, PW3A, PW7, PG5A) এর Appendix to the Tender অংশে মূল্য সমন্বয়ের যাবতীয় ডেটা টেবিল থাকে যা নিম্নরূপ:
সূচকের উৎস ও ভিত্তি মূল্য: এটি সাধারণত ক্রয়কারী (Procuring Entity) কর্তৃক নির্ধারণ করা হয়। ইনডেক্সের প্রধান উৎস হিসেবে সাধারণত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) অথবা অন্য কোনো সরকারি নির্ভরযোগ্য উৎস যেমন: জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডাটা ব্যবহার নির্ধারণ করে দেওয়া হয়। ভিত্তি মূল্য (Base Value) হবে দরপত্র দাখিলের শেষ তারিখের ২৮ দিন পূর্বের মান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এ পাওয়া না গেলে, Appendix to the Tender উল্লিখিত উৎসসমূহের (উল্লেখ করা থাকলে) অন্যান্য দেশ বা কর্তৃপক্ষের সূচক ব্যবহার করা যেতে পারে।
কো-এফিসিয়েন্ট (co-efficient) এর মাণ নির্ধারণ: এটিও ক্রয়কারী কর্তৃক নির্ধারিত হয়।
স্থির বা অপরিবর্তনশীল অংশ: মূল্য সমন্বয় সূত্রের অপরিবর্তনশীল অংশটি (Fixed Portion) ওভারহেড খরচ, মুনাফার লেভেল এবং Price Contingencies প্রাক্কলনের ওপর ভিত্তি করে গণনা করা হয়। এর মধ্যে আরও যে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে:
(১) ঠিকাদারের যৌক্তিক বা যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ রয়েছে এমন ব্যয়ের উপাদান;
(২) Stable Price trend আছে এমন ব্যয়ের উপাদান , যেমন– ভাড়া করা যন্ত্রপাতি; এবং
(৩) কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এমন ব্যয়ের উপাদান।
সাধারণত স্থির অংশ (Non-adjustable) অংশের কো-এফিসিয়েন্ট এর মান ১৫%-২০% (০.১৫-০.২০) এর মধ্যে রাখা হয়।
পরিবর্তনশীল অংশ: ক্রয় কার্য এর সাথে জড়িত যে সমস্ত উপাদান চুক্তি মূল্য পরিবর্তনের জন্য দায়ী যেমন রড, সিমেন্ট, বালু, ইট বা শ্রমিক ইত্যদির জন্য আলাদা আলাদা কো-এফিসিয়েন্ট উল্লেখ করা হয়।
শর্ত হল স্থির অংশের কো-এফিসিয়েন্ট এর মান এবং পরিবর্তনশীল অংশগুলোর (a, b, c, d…) কো-এফিসিয়েন্ট এর মানের যোগফল অবশ্যই ১.০০ হতে হবে।
কো-এফিসিয়েন্ট এর মান নির্ধারণের ভিত্তি
পরিবর্তন যোগ্য এফিসিয়েন্ট (a, b, c, d…) এর মানগুলো এলোমেলোভাবে ধরা হয় না। এগুলো নির্ধারিত হয় মূলত কাজের উপাদানের আনুপাতিক হারের (Proportion of components) ওপর ভিত্তি করে। যেমন:
- যদি একটি সেতু নির্মাণে রডের ব্যবহার এবং ব্যয় সিমেন্টের তুলনায় বেশি হয়, তবে রডের কো-এফিসিয়েন্ট এর মান সিমেন্টের কো-এফিসিয়েন্ট এর মানের চেয়ে বেশি হবে।
- কাজের ধরণের ওপর ভিত্তি করে (যেমন- মাটি কাটা বনাম আরসিসি কাজ) শ্রমিকের মজুরি বা জ্বালানির গুরুত্ব পরিবর্তিত হয়। ক্রয়কারী প্রাক্কলন (Estimate) তৈরির সময় প্রতিটি প্রধান উপকরণের ব্যয়ের শতাংশ হিসাব করে এই মানগুলো নির্ধারণ করে থাকেন।
মূল্য সমন্বয় ফর্মুলা ও গাণিতিক উদাহরণ
মূল্য সমন্বয়ের জন্য সাধারণত নিচের ফরমুলাটি ব্যবহার করা হয়:
P= A + a(Lm/Lo)+ b(BIm/BIo)+ c(CEm/CEo)+ d(RSm/RSo)+ e(STm/STo)+ f(BRm/BRo) +g(MIm/MIo) + h(FUm/FUo)+……
পূর্ণাঙ্গ গাণিতিক উদাহরণ:
ধরা যাক, একটি ব্রিজের আরসিসি কাজের জন্য চুক্তির শর্ত ও বর্তমান বাজার দর নিম্নরূপ:

মানগুলো ফর্মুলায় বসালে পাই:
P = 0.15 + 0.10*(85.3/84.8) + 0.35*(362.5/328.8) + 0.25*(243.2/259.5) + 0.15*(117.7/98.1) =
0.15+0.10059 + 0.3859+ 0.234+ 0.1799= 1.05039
ফলাফল: যদি ঠিকাদার ওই মাসে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকার কাজ করেন, তবে তিনি পাবেন:
সমন্বয়কৃত বিল = ৫০,০০,০০০* ১.০৫০৩৯ = ৫২,৫১,৯৫০.০ টাকা। অর্থাৎ, ঠিকাদার অতিরিক্ত ২,৫১,৯৫০.০০ টাকা মূল্য সমন্বয় বাবদ পাবেন।
চুক্তির সময় বৃদ্ধি ও বিলম্বের প্রভাব
চুক্তিতে মূল্য সমন্বয়ের সংস্থান থাকা সাপেক্ষে, চুক্তির শর্তানুযায়ী ক্রয়কারী (Procuring Entity) কর্তৃক সময় বর্ধিতকরণ করা হলে, মূল চুক্তি মেয়াদের পর বর্ধিত মেয়াদের মধ্যেও মূল্য সমন্বয়ের বিধান প্রযোজ্য হবে। ঠিকাদার (Contractor) যে বিলম্বের জন্য দায়ী, সেই বিলম্বকালীন সময়ের জন্য কোনো মূল্য বৃদ্ধি প্রযোজ্য হবে না। এক্ষেত্রে ’চুক্তি অনুযায়ী সমাপ্তির তারিখ’ (Original Completion Date) অথবা ‘প্রকৃত সম্পাদনের তারিখ’ – এই দুইয়ের মধ্যে যে সময়ের মূল্য সূচক কম, সেটিই গণনায় নেওয়া হবে।
তবে ক্রয়কারীর কারণে বিলম্ব হলে বর্তমান বাজার দরই বিবেচ্য হবে।
উপসংহার
মূল্য সমন্বয়ের বিধানটি সরকারি ক্রয়ে ঝুঁকি বণ্টনের একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি। পিপিআর-২০২৫ এর বিধি ৭ ও বিধি ৫০ এবং টেন্ডার ডকুমেন্টের Appendix – এর সঠিক প্রয়োগ নিশ্চিত করা গেলে ঠিকাদার ও ক্রয়কারী উভয়ের স্বার্থ সংরক্ষিত হয়, যা Value for Money অর্জন করতে সহায়তা করে।
এই লেখকের অন্যান্য লেখা

সরকারি ক্রয়ে সর্বনিম্ন দরের ভ্রান্তি বনাম বাস্তবতাঃ যোগ্যতা ও চতুঃস্তরীয় মূল্যায়ন
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয়ে ‘স্বার্থের সংঘাত’: আইনি বাধ্যবাধকতা ও করণীয়
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট কী ? প্রকারভেদ, আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email: