ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েন কেনায় নিষেধাজ্ঞা
এখন ব্যাংকের কার্ড দিয়েই কেনা যাচ্ছে ভার্চ্যুয়াল মুদ্রা। আবার বিটকয়েন কেনা যাচ্ছে মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে। ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন কেনা যাচ্ছে দেশে বসেই। কিন্তু এমন যেকোনো লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের অনুমতি নেই বলে অবগত করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে এক নোটিশে সবাইকে সতর্ক করেছে।

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ অনুযায়ী ভার্চুয়াল কোনো মুদ্রার কোনো স্বীকৃতি নেই বলেও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নোটিশে বলা হয়, যে কোনো ধরনের বৈদেশিক মুদ্রা লেনদেন বা আইনগত বিনিয়োগের ক্ষেত্রে ভার্চুয়াল মুদ্রা ব্যবহারের অনুমোদন দেয় না কেন্দ্রীয় ব্যাংক।
ভার্চুয়াল মুদ্রা বা ভার্চুয়াল সম্পদের বিপরীতে কোনো আর্থিক দাবির সুযোগ নেই এবং কোনো আইন এ ধরনের সম্পদের গ্যারান্টি দেয় না বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। এ অবস্থায় ভার্চুয়াল মুদ্রার মানকে দ্রুত পরিবর্তনশীল এবং উচ্চ আর্থিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিয়ন্ত্রিত ভার্চুয়াল মুদ্রার লেনদেন দ্রুত বাড়ছে এবং অন্য কিছু বৈদেশিক মুদ্রার সঙ্গে বিনিময় হচ্ছে। ভার্চুয়াল মুদ্রাকে বৈদেশিক মুদ্রা লেনদেনের বিকল্প হিসেবে বিবেচনা করা আইনের লঙ্ঘন।
আরও পড়ুনঃ ক্রয় কার্যক্রমে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিয়ে বিতর্ক
এই লেখকের অন্যান্য লেখা

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট দিয়ে কি Service ক্রয় করা যাবে ?
সরকারি ক্রয়ের ক্ষেত্রে বারবার দরপত্র আহ্বানের প্রশাসনিক ও আর্থিক জটিলতা নিরসন এবং উন্নততর ক্রয় ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (Framework Agreement)’

নতুন একনেক এবং CCGP কমিটি গঠন
নতুন সরকার আসার পর নতুন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক – ECNEC) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি

Works চুক্তিতে মূল্যবৃদ্ধি নিয়ে পিপিআর ২০২৫ এ কি আছে ?
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে

European Industrial Law: A master plan to build ‘Made in Europe’ with a procurement power of €2 Trillion
The forthcoming Industrial Accelerator Act, slated for publication on February 26, marks a watershed moment in the European Union’s pursuit