ইনকোটার্মস (INCOTERMS) কি ?
একটি আন্তর্জাতিক বাণিজ্যের সাথে দুই দেশের কাস্টমস, দুই দেশের ব্যাংক, দুই দেশের পোর্ট, দুইদেশের শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার, সিএন্ডএফ এজেন্ট, আমদানিকারক ও রপ্তানিকারক জড়িত থাকে। তারা ব্যবসা-বাণিজ্য করতে যেয়ে নানান সময় নানান জটিলতায় পড়ে যায়। সেই সমস্ত জটিলতাকে সহজ করে কার দায়িত্ব কতটুকু, কে কোন খরচ বহন করবে, ইত্যাদি বিষয় বা শর্তাবলী আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন আইসিসি (International Chamber of Commerce) নির্ধারণ করে দেয়। এভাবে আন্তর্জাতিক বিক্রয় বা আমদানী রপ্তানী চুক্তিতে ব্যবহৃত স্ট্যান্ডার্ড শর্তের সেট বা terms-ই হলো INCOTERMS.
INCOTERMS এর পুরো শব্দ হলো International Commercial Terms.
আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য অনেকটাই নির্ভর করে এর ব্যবহারের উপর। আমদানি-রপ্তানির মাধ্যমে দুই বা ততোধিক দেশের জটিল বাণিজ্যের সময় আমদানীকারক এবং রপ্তানীকারকদের কাজকে সহজ করার জন্য আইসিসি ১৯৩৬ সালে সর্বপ্রথম INCOTERMS প্রবর্তন করে। ইনকোটার্মস এর মাধ্যমে বাণিজ্যের ক্ষেত্রে কার দায়িত্ব কতটুকু এবং লজিস্টিক বাবদ কত খরচ হতে পারে তা জানা যায়। একে Trade Terms, বা Delivery Terms ও বলা হয়ে থাকে। Exporter বা বিক্রেতা তার রপ্তানী পন্যসমূহ কোন পর্য়ন্ত তার দায়িত্বে (Risk, Responsibilities, Cost) পৌছিয়ে দিবে বা কোথায় কিভাবে তার মামলামাল আসবে, তা স্পষ্টভাবে INCOTERMS এর শর্তে উল্লেখ থাকে।
আরও দেখুনঃ সিএন্ডএফ এজেন্ট কি ? কেন প্রয়োজন ?
INCOTERMS ২০২০ সালে সর্বশেষ সংশোধিত হয়। এর আগে ১৯৯০, ২০০০ এবং ২০১০ সালে সংশোধিত হয়েছিল।
INCOTERMS শুধুমাত্র বিক্রয় চুক্তির সাথে সম্পর্কিত, কোনভাবেই পন্যের মূল্য, পেমেন্ট পদ্ধতি অথবা মালিকানা হস্তান্তরের সাথে সম্পর্কিত নয়। এটি আন্তর্জাতিক বাণিজ্যে জন্য বহুল ব্যবহৃত হলেও স্থানীয় বাণিজ্যের জন্যও প্রযোজ্য।
এই লেখকের অন্যান্য লেখা

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?
বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Indirect Procurement 2026 Report: Uncertainty as a Catalyst for Efficiency
The year 2026 is an extremely challenging and transformative year for procurement professionals. According to the 9th Annual Indirect Procurement

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা