পরিচালন ও উন্নয়ন ব্যয়ে নতুন নির্দেশনা জারী
২২-২৩ অর্থ বছরের সংশোধিত বাজেট (পরিচালন ও উন্নয়ন) সম্পর্কিত নতুন নির্দেশনা জারী হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ গত ১২ মার্চ ২০২৩ তারিখে এ ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে।

উন্নয়ন বাজেটের আওতায় ‘বি’ ক্যাটাগরির প্রকল্পগুলোতে সর্বোচ্চ ৮৫ শতাংশ ব্যয় করা যাবে। আগের নির্দেশনায় ছিল ৭৫ শতাংশ।
২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীভুক্ত প্রকল্পগুলোকে এ/বি/সি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বড় বড় প্রকল্পগুলোকে এই তিন ভাগে ভাগ করে অগ্রাধিকার ঠিক করতে হবে। এ বিষয়ে গত ৩ জুলাই ২০২২ তারিখে অর্থ বিভাগ হতে একটি পরিপত্র জারী হয়েছিল।
আরও দেখুনঃ প্রকল্প বাস্তবায়নে এ, বি, সি ক্যাটাগরি বলতে কী বোঝানো হচ্ছে ?
পরিচালন বাজেট বরাদ্দ থেকে যন্ত্রপাতি ও সরঞ্জাম, কম্পিউটার ও আনুষঙ্গিক, আসবাব, ইত্যাদি কেনা পুরোপুরি স্থগিত রাখা হয়েছিল ইতিপূর্বে। এখন তা কিছুটা শিথিল করা হয়েছে। তবে পুরো অর্থ ব্যয় করা যাবে না।
পূর্বের নির্দেশনা দেখতে ক্লিক করুনঃ যন্ত্রপাতি কেনা স্থগিত করলো সরকার
এর আগে গত বছরের ৩ জুলাই, ২১ জুলাই এবং ১৩ ডিসেম্বর সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে পরিপত্র জারি করা হয়। তাতে বিভিন্ন ব্যয়ে লাগাম দেয় সরকার। তারই ধারাবাহিকতায় এখন নতুন নির্দেশনা আসলো।
এই লেখকের অন্যান্য লেখা

IT Hardware ক্রয় নিয়ে “Force Majeure” বিতর্ক
বিশ্বব্যাপী IT hardware procurement বর্তমানে একটি অস্বাভাবিক চ্যালেঞ্জের মুখোমুখি। সাম্প্রতিক সময়ে ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এবং স্টোরেজ ডিভাইসের মতো প্রযুক্তি পণ্যের

ইউনিয়ন পরিষদে এখনও চালু হয়নি ই-জিপি
স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে কীভাবে ? বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ (Union

১ম সংসদ অধিবেশনঃ সরকারি ক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ
আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের

বিপিপিএ’র সিদ্ধান্তঃ Individual Consultant দের ই-জিপিতে রেজিস্ট্রেশন ফি লাগবে না
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার অনলাইন প্ল্যাটফর্ম Electronic Government Procurement (e-GP)-এ ব্যক্তি পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি বাতিল করা হয়েছে।