Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ডলারের বদলে টাকায় বিল পরিশোধ

Facebook
Twitter
LinkedIn

প্রথমবারের মতো বৈদেশিক ঋণ-অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের বাংলাদেশ অংশের বিল টাকায় পরিশোধ করেছে সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরো ভালোভাবে সংরক্ষণের লক্ষ্যে টাকায় বিদেশি বিল পরিশোধ পদ্ধতির সূচনা করল বাংলাদেশ।

নির্মাণাধীন ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ৮৫% ঋণ দিচ্ছে চীন এবং বাকি ১৫% খরচ বহন করছে বাংলাদেশ সরকার। এই ১৫% অংশ টাকায় পরিশোধ করতে চীনকে সম্মত করাতে পেরেছে বাংলাদেশ।

এতোদিন চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক মার্কিন ডলারের মাধ্যমে সংশ্লিষ্ট চীনা ঠিকাদার ও ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনকে এই অর্থ পরিশোধ করে আসছে।

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান টাকায় বিলটি গ্রহণ করতে রাজি হয়েছে যেহেতু তাদের বাংলাদেশেও কিছু ব্যয় আছে। তারা বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে তারা প্রস্তাবে রাজি হয়েছে মর্মে জানা গেছে। এখন, এ অর্থ তারা বাংলাদেশেই ব্যয় করতে পারবে।

বৈদেশিক ঋণ অর্থায়নে পরিচালিত কোন প্রকল্পে এটি প্রথম স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ।

বৈদেশিক ঋণের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোতে এ ব্যবস্থা চালু করা গেলে তা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে তা সহায়তা করবে। এটি রিজার্ভের উপর চাপ কমাতে সহায়তা করবে। এই উদ্যোগ অর্থ সঞ্চালনে সহায়তা করবে এবং স্থানীয় সরবরাহকারীরা পুরোপুরি উপকৃত হবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংক্রান্ত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সংবাদপত্রের পাতা থেকে

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?

বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

Read More »
সমসাময়িক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Read More »
আলাপচারি

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top